যুগবীক্ষন ডিজিটাল নিউজ ডেস্ক :
Report by : Tista Mondal ● Editing & Graphix : Laboni De

কলকাতা,২০ ডিসেম্বর : সকল ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএল একটি অতি জনপ্রিয় খেলা , আসন্ন মরসুমে আইপিএল- এ এবার ভাঙ্গন KKR-এ! ২০২৬ সালে আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ
থেকে ইতিমধ্যেই আইপিএল শুরুর আগে ঘর গুছিয়ে ফেলেছে রাইডার্সরা। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, কিন্তু ২০২৫ – এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি নাইটরা। এরপরে আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নাইটরা। তবে ঘর গোছালেও ভাঙ্গন দেখা যাচ্ছে নাইটে। আইপিএলের আসন্ন মরসুমে এর আগে বড় বদল আসতে চলেছে KKR- এ। এবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়েলসের পথে হাঁটলো KKR । ফ্রাঞ্চাইজিতে মালিকানা বদল করতে পারেন জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা নিজেদের মালিকানার একটা অংশ বিক্রি করে।
বর্তমানে আইপিএলের জনপ্রিয় দল KKR – এর ৫৫ শতাংশ মালিকানা রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দখলে , এক কথায় বলতে গেলে আইপিএলে KKR- এর বেশিরভাগ শেয়ারের মালিক শাহরুখ খান নিজে। তার সংস্থা রেড চিলিস ইন্টারটেইনমেন্ট এর পাশাপাশি কেকেআরের বাকি অংশ অর্থাৎ ৪৫ শতাংশ শেয়ার এর মালিকানা রয়েছে বলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী শিল্পপতি জয় মেহতার সংস্থা মেহতা গ্রুপের হাতে। সূত্রের খবর, আইপিএলের আসন্ন মরসুমের আগে ২০২৬ এর শুরুর দিকেই KKR- এর একটা বড় অংশ বিক্রি করতে পারেন জয় মেহতা।
২০২৪ সাল থেকে KKR- এর মালিকানা বিক্রির পরিকল্পনা চলছিল, এরপর ২০২৬ সালের প্রথম কয়েক মাসের মধ্যেই দলটির শেয়ার কিনতে আগ্রহী একটি সংস্থার সঙ্গে মেহতা গ্রুপের চুক্তি হয়ে যাবে এবং এরপরেই নতুন সহ মালিক KKR পেয়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে এক্ষেত্রে মেহতা গ্রুপ তাদের শেয়ার বিক্রি করলে KKR- এর আর এক মালিক কে হতে চলেছে? তা এখনো স্পষ্ট নয়।
