যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক:
Report by : Tista Mondal ● Digtal Arrangement & Graphix : Laboni De

কলকাতা ,১৬ ডিসেম্বর : GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫ উপলক্ষে ৩ দিন ব্যাপী ভারত সফরে এসেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কলকাতা,হায়দরাবাদ হয়ে রবিবার মুম্বাই পৌঁছন তিনি। সফর শেষ হয় দিল্লি দিয়ে ( যদিও মেসি নিজের ইচ্ছায় আম্বানি পরিবারের আমন্ত্রণে ও আতিথেয়তায় আরও ১ দিন ভারতে রয়েছেন)আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থার কারণ বশত কলকাতায় কিছুই করতে পারেননি তিনি। তবে হায়দরাবাদে দেখা গিয়েছে সম্পূর্ণ বিপরীত দৃশ্য। পেনাল্টি শুট আউট , ফুটবল এ স্কিলিং , গ্যালারিতে দর্শকদের দিকে বল ছোরা সবই করতে দেখা গেছে লিও কে। অংশ নিয়েছেন GOAT কাপ ,কনসার্ট ও একাধিক ইভেন্টে।
কিন্তু কেন কোনো ৯০ মিনিটের ম্যাচে অংশ নিলেন না মেসি? কোনো প্রীতি ম্যাচ খেলতেও দেখা গেলো না তাকে? শুধু কি নিজস্ব ইচ্ছা, নাকি লুকিয়ে আছে কোনো গভীর কারণ?কোনো প্রটোকল?জানা যাচ্ছে , ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা নয় ,মেসির কোনো ম্যাচে অংশগ্রহণ না করার মূল কারণ ” ইন্স্যুরেন্স “। গোটা বিশ্বে অগুনিত তারকা অ্যাথলিটের মধ্যে সবচেয়ে দামী ইন্স্যুরেন্স রয়েছে লিওনেল মেসিরই । একাধিক রিপোর্ট বলছে, মেসির বাঁ পায়ের মূল্য প্রায় ৯০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮১৫২ কোটি টাকার সমান। তাই এমন কোনো গুরুতর চোট পেলে , যাতে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে , তার চিকিৎসার জন্য এই টাকা খরচ করা যাবে।
এর পাশাপাশি, এই ইন্স্যুরেন্সের নিয়ম মতে, দেশ ও ক্লাব ছাড়া অন্য কোনো দলের হয়ে কোনরকম ম্যাচই খেলতে পারবেন না মেসি। কারণ এই ধরনের ম্যাচগুলি কভার করা হয় না এই ইন্স্যুরেন্স পলিসিতে। তাই এমন কোনো ম্যাচে চোট পাওয়ার ঝুঁকি নিতে দেওয়া হয়না তাকে। এই কারণে আর্জেন্টিনা এবং ইন্টার মিয়ামি ছাড়া কোথাও ম্যাচ খেলতে দেখা যাবে না মেসি কে। ঠিক এই কারণেই ভারতে এই ইভেন্টে কোনো প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে দেখা যায়নি লিওনেল মেসিকে।