শুধুমাত্র সৰুজায়ন নয় – সময়ের দাবি মেনে অর্থনৈতিক সবুজায়ন : বড় উদ্যোগ নিলেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশীষ ধর

কলকাতা : সবুজ পাতা হাসছে দূরে,
প্রাণ জুড়ায় শীতল সুরে।
মাটি জুড়ে আজকে আবার,
লাগাও গাছের চারা এবার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগপূর্ন সবুজায়ন সচেতনতা বনমহোৎসব কর্মসূচি ‘এক পেড় মা কে নাম’- কে কেন্দ্র করে সম্প্রতি পার্ক সার্কাস ময়দান সংলগ্ন ডন বস্কো স্কুলে উদ্দীপনী এনজিও-র উদ্যোগে ও পরিচালনায় একটি বৃক্ষরোপন ও সবুজ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
কলকাতার এই সবুজায়ন সচেতনতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার, সোনারপুর উওরের বিধায়ক দেবাশীষ ধর। এদিন যুগবীক্ষণ এর মুখোমুখি হয়ে পরিবেশ বিষয় কী বললেন বিধায়ক দেবাশীষ ধর ?

যুগবীক্ষণ এর মুখোমুখি সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশীষ ধর

দেবাশীষ বলেন “ব্লু কার্বন এবং ফরেস্ট কার্বন নিয়ে এক বৃহৎ কাজ হতে চলেছে, আমি এবিষয়ে সরকারের কাছে প্রস্তাব করেছি। সুন্দরবন সহ যে‌ বনগুলি রয়েছে সেখানে প্রচুর বৃক্ষরোপণ করা হবে, যাতে পরিবেশ আবার তার ভারসাম্য ফিরে পায়। পাশাপাশি তিনি আরও বলেন, ব্লু কার্বন, ফরেস্ট কার্বন এই উদ্যোগ এর সঙ্গে ইকোনমিক্যাল বিষয়টিকেও যুক্ত করে দেওয়া হবে। বর্তমানে ইকোনমিক্যাল দিক ছাড়া কোনও কাজ কাউকে করতে বললে সেই কাজ সফল হয়ে ওঠা কঠিনতম হয়ে ওঠে। সুতরাং, যে উদ্যোগ আমি আগামী দিনে নিয়ে আসতে চলেছি তা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

নিঃসন্দেহে সদ্যই বিপুল জনাদেশে নির্বাচিত বিধায়ক দেবাশীষ ধরের এই আর্থ-সামাজিক উদ্যোগ সময়োপযোগী , ব্যতিক্রমী রবং উন্নত ,অত্যাধুনিক চিন্তাধারার প্রতিফলন বৈকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *