Reported by:YUGABIKSHON DIGITAL NEWS DESK
Presented by : Tista Mondal
Published by: Laboni De
Last Updated:
May 31, 2026 10.00 am IST
কলকাতাঃ রাজ্যে আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে প্রায় ২ কোটি স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। প্রথম পর্যায়ে বাড়িতে বাড়িতে, সরকারি অফিস এবং বিভিন্ন সরকারি ভবনে স্মার্ট মিটার স্থাপন করা হবে। পরে বড় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যেও এই ব্যবস্থা চালু করা হবে।

স্মার্ট মিটার কী ?
স্মার্ট মিটার হল একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র,যা সাধারণ বিদ্যুৎ মিটারের মতোই বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ মাপার জন্য ব্যবহার করা হয় । তবে এর বিশেষত্ব হল, এটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং গ্রাহকের কাছে স্বয়ংক্রিয়ভাবে রিয়েল-টাইমে তথ্য পাঠাতে পারে।এর ফলে মিটারের রিডিং সংগ্রহের জন্য আলাদা করে কর্মীদের বাড়ি বাড়ি যেতে হয় না। বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে পৌঁছে যায়। বর্তমানে এই স্মার্ট মিটারের ব্যবহার বাড়ছে।
প্রসঙ্গত ,কেন্দ্রীয় মন্ত্রী ২০২৯-৩০ সালের বিদ্যুতের চাহিদা মেটাতে বিশেষ পরিকল্পনাও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন । একই সঙ্গে বিদ্যুৎ দফতরের প্রায় ৮০০ কোটি টাকার বকেয়া বিল দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা মেট্রোর বকেয়া প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকার প্রায় ৫০ লক্ষ মানুষের জন্য নতুন মেট্রো সংযোগের সমীক্ষাও করা হবে বলে জানিয়েছেন তিনি।