YUGABIKSHON NEWS BUREAU REPORT
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:June 24, 2026 2:35 PM IST

কলকাতা: : ভয়ঙ্কর দুর্ঘটনা তারাতলায় ! ভেঙে পড়লো আচমকা একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ! একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা।সূত্রের খবর , বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে । শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে। তিন জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। যদিও পুলিশ নিশ্চিত করে মৃতের সংখ্যা জানায়নি।
ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। হঠাৎই বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। সেই বিমের তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়েছে। চাপা পড়ে থাকা অবস্থায় অনেকেই বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন ।

ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে।এনডিআরএফ , দমকল, পুলিশ, সেনাবাহিনীর উদ্ধার কাজ করছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ,ক্রীড়ামন্ত্রী ও বেহালা পূর্বের বিধায়ক ইন্দ্রনীল খাঁ ।ঘটনাস্থলে পৌঁছান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও অন্যান্য আধিকারিকরা।