জ্বালানি সংকটের আবহে বড় আশ্বাস বার্তা মোদীর : গ্যাস সিলিন্ডার ডেলিভারি নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের

●কলকাতা,১২ মার্চ : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ইতিমধ্যেই দেশ জুড়ে সৃষ্টি হয়েছে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে সংকটের আতঙ্ক।সংকট যে একদম নেই ,সবটাই অমূলক তেমনটাও ঠিক নয়।ইতিমধ্যেই বন্ধের মুখে দেশের অধিকাংশ হোটেল- রেস্তোরাঁ গুলি।গ্যাস চালিত বিভিন্ন রুটের অটোরিকশাগুলিও সময়মতো গ্যাস না পাওয়ার ফলে ঠিকমত গাড়ি চালাতে পারছেন না। ফলে বিভিন্ন রুটে গাড়ির সংখ্যা কম থাকায় যাত্রী পরিবহনে সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যেই। গ্যাস বুকিং কে কেন্দ্র করে একাধিক জায়গায় সাধারণ মানুষের হয়রানির মুখে পড়ার খবর শোনা যাচ্ছে। দেশ জুড়ে এই আতঙ্কের আবহে এবার গ্যাস সিলিন্ডার ডেলিভারি নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের।

  কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং করার আড়াই(২.৫) দিনের মাথায় গ্রাহকদের বাড়ি পৌঁছে দেওয়া হবে গ্যাস। দেশ জুড়ে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে যে গুজব ছড়িয়েছে তার মধ্যে  সাধারণ মানুষকে আশ্বস্ত করতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা প্রভাব পড়েছে। এমত পরিস্থিতিতে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব এবং সরকার সবসময় ভারতীয়দের স্বার্থকেই সবার আগে গুরুত্ব দেয়। যে কোনো পরিস্থিতিতেই আমাদের সরকার সবসময় ভারতীয়দের স্বার্থকে সবার আগে রাখে। এখনো আমাদের অবস্থান একই থাকবে। ভয় পাওয়া বা গুজবে কান দেওয়ার কোনও দরকার নেই। আমি সবাইকে অনুরোধ করছি শুধু সঠিক ও যাচাই করা তথ্যই ছড়িয়ে দিন। 
   এলপিজি সংরক্ষণে বুধবার স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সভাপতিত্বে একটি বৈঠক হয়। সেখানে জানানো হয়েছে, ৮ মার্চ জারি করা এলপিজি নিয়ন্ত্রণ আদেশ অনুযায়ী রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল সংস্থাগুলোকে বেশি করে এলপিজি উৎপাদন করতে হবে এবং গৃহস্থে ব্যবহারের জন্য সরবরাহকে অগ্রাধিকার দিতে হবে। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংকটের কারণে দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমে যেতে পারে এমন আশঙ্কার মধ্যে কেন্দ্র সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।একই সঙ্গে প্রতিদিন এলপিজির সরবরাহের ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, নিয়ম ভাঙ্গলে কঠোর ব্যবস্থা গ্ৰহন, গুজব বন্ধ করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *