
রেডিয়োতে বিজ্ঞাপন দিয়ে ভোটারদের ‘প্রলোভন’ দেখানোর চেষ্টা করছে তৃণমূল! এই অভিযোগ তুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল সিপিএম। তাদের অভিযোগ, এই বিজ্ঞাপনে সরাসরি ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, আবাসের টাকা কেন্দ্রের দেওয়ার কথা। তাঁর দাবি, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। তৃণমূল দিতে গেলে সিপিএম গিয়ে অভিযোগ করছে।
চিঠিতে সিপিএমের তরফে রেডিয়োতে সম্প্রচারিত বিজ্ঞাপনের প্রসঙ্গ তোলা হয়েছে। বলা হয়েছে, ‘‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারও কাছে আর হাত পাততে হবে না। আগামী ছ’মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। প্রথম কিস্তিটা ৩১ ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।’’
- পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রী সমান মর্যাদার গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী : আগমনী উৎসবের আগাম উপহার !
- না ফেরার দেশে বিখ্যাত জাতীয় অভিনেতা নানা পাটেকার :মৃত্যুর ৪ দিন আগেই বলেছিলেন চলে যাওয়ার কথা !
- নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস :আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে-কিভাবে হঠাৎই লাগল আগুন !
- কবে হবে পুরভোট ? ৪০ হাজারেরও বেশি নতুন ইভিএম ইউনিট এসে পৌছাল রাজ্যে
- যত কান্ড রাজ্যের আসন্ন বিধানসভা উপনির্বাচনে ! এবার সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর !