YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 20 November, 2026 12: 40 pm (IST)
ওড়িশা : আজ সকালে ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান ! এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও প্রবল বৃষ্টিপাত ও দমকা হওয়ার কারণে আংশিক ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে।

এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রবল বর্ষণে রাস্তা ডুবে যাওয়ার কারণে গঞ্জাম জেলার প্রায় ৭০ টি গ্রামের ২,৩০০ এর বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েন, হেলিকপ্টারে উদ্ধারকারী দল তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে।অপরদিকে পশ্চিমবঙ্গে আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফে উপকূলবর্তী ও সংলগ্ন জেলা গুলোর দুই-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।