পানিহাটিতে ভোটযুদ্ধের ‘পানি’ কোন দিকে গড়াবে ? পারবেন কি আরজিকরের বলি অভয়ার মা প্রবল জনাবেগকে ব্যালট বাক্সবন্দী করতে ?

বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা হতেই বাড়ির সামনে উল্লাস দেখান বিজেপি কর্মী সমর্থকরা। নিজে হাতে বাড়ির বাইরে বিজেপির পতাকা লাগান অভয়ার বাবাও। প্রার্থী হওয়ার পর অভয়ার মা জানিয়েছেন, প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের। আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে। লড়াইটা আমি করলেও, জয়ী হবে পানিহাটির মানুষই। কিছুদিন আগে বিজেপির প্রার্থী হওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, মেয়ের জন্য ন্যায় বিচার পেতে হলে ক্ষমতা প্রয়োজন। বিজেপির প্রার্থী ঘোষণার পর এদিন তিনি বলেন, বিচার আমি পাব সেই মানসিক দৃঢ়তা আমার আছে। আমি মানুষের সেবা করতে পারলে আমার মেয়েও হয়তো খুশি হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, পানিহাটি কেন্দ্র থেকে জয়ী হলে সর্বপ্রথম নারী সুরক্ষার ওপরেই জোর দিতে চান তিনি। পাশাপাশি রাস্তার সমস্যা, জঞ্জাল অপসারণ এর মত পানিহাটি এলাকার দীর্ঘদিনের সমস্যা গুলি সমাধান করার কথাও জানিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী ।

এই বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি আর জি কর আবেগকে কাজে লাগিয়ে পানিহাটি আসনে জয় নিশ্চিত করতে চাইছে । সে কারণেই প্রার্থী হয়েছেন অভয়ার মাপ্রার্থী হতেই অভয়ার মাকে কটাক্ষ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।কুণাল বলেন, “আপনারা যেটা করলেন যাদের ফাঁদে পা দিলেন এটা সম্পূর্ণ দ্বিচারিতা। অভয়ার মৃত্যুর প্রতিবাদী আমরাও। কিন্তু আমরা কুৎসা বিকৃত বিরোধিতার প্রতিবাদ করেছি..।”

পানিহাটি কেন্দ্রে অভয়ার মায়ের বিরোধী প্রার্থী হিসেবে তৃণমূল থেকে রয়েছেন তীর্থঙ্কর ঘোষ। অপরদিকে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী সিপিএমের কলতান দাশগুপ্ত।প্রার্থীর জেতার সম্ভাবনা জনমত এবং প্রচারের ওপর নির্ভর করছে, তবে এই আবেগী ইস্যু ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।প্রবল প্রতিপক্ষ: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে এই আবেগী লড়াই কতটা সফল হয়, তা সময় বলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *