যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
A Report by : Tista Mondal ●Digital Arrangement : Laboni De ●Graphix : IJMC

●কলকাতা,২৩ মার্চ :
বিধানসভা ভোট,২৬ উপলক্ষে রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর কেন্দ্রের প্রথম কর্মিসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং।এছাড়াও উপস্থিত ছিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায় ,প্রবীণ নেতা সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম সহ স্থানীয় কাউন্সিলরগণ এবং বুথস্তরের কর্মীরা।
২০২১ সালের ২ মে৷টান টান উত্তেজনা। চলছে বিধানসভা ভোটের গণনা।নন্দীগ্রামের তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷অপদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এক সময় যিনি ছিলেন মমতার ছত্রছায়ায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ।পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারেই গণনাকেন্দ্রে উপস্থিত নন্দীগ্রামের তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ভোটবাক্সে চলছে তীব্র লড়াই ,যাকে বলে কাটে কা টক্কর৷ কখন মমতা এগিয়ে, তো কখনও শুভেন্দু৷ টান টান উত্তেজনা৷ একসময় তো ছড়িয়েও পড়ে খুব সামান্য ব্যবধানে হলেও জিতে গিয়েছেন মমতা৷ কিন্তু, তার পর আসে বিপরীত খবর৷ মমতা নয়, খুব সামান্য ভোটে জয়ী হয়েছে শুভেন্দু৷এদিনের কর্মী সভায় উপস্থিত সকলকে সেই কথাই মনে করিয়ে দিলেন মমতা৷ তৃণমূলনেত্রীর সতর্কবার্তা , ‘‘এখন থেকেই সতর্ক থাকুন। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে নজর রাখতে হবে।’’পাশাপাশি, মমতার নির্দেশ ‘‘কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ঝগড়া অশান্তি করবেন না। ওরা অনেক লোক নিয়ে এসেছে। হুমকি দেবে,মাথা নোয়াবেন না৷’’
ভোট থেকে শুরু করে ভবানীপুর নিয়ে কথা বলার পাশাপাশি, বাংলায় ভোটের আগে বিপুল আমলা বদলি এবং সোমবারের এসআইআর তালিকা প্রকাশ নিয়েও এদিন কথা বলতে দেখা যায় মমতাকে৷এদিনের সভায় আবেগতাড়িত হয়ে মমতা বলেন, ‘‘ভবানীপুর তৃণমূলের আঁতুড়ঘর। আমি দিদি হিসাবে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার সব ভাই-বোনেরা। ভবানীপুরকে দেখবে। কে কোন দায়িত্বে আছি ভুলে যান। আমরা সবাই দলের কর্মী। সবাই আমরা একসঙ্গে কাজ করব।”
এসআইআরের সাপলিমেন্টারি লিস্ট বেরোনোর পর কী করতে হবে তাও কর্মীসভা থেকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ ,”লিস্ট বার হলে,বাড়ি বাড়ি যাবেন তাদের প্রয়োজনমত সহযোগীতা করবেন। অনেকে আছেন যারা বাড়ি থেকে বের হননা। যারা বসে আছে।অভিমান আছে তাদের কাজে নামান।ব্লক প্রেসিডেন্ট সহ নেতৃত্ব তাদের সাথে কথা বলুন।তাদের সবাইকে নিয়ে আসতে হবে কাজে।”