সুপ্রিম কোর্টের আস্বাসে অবশেষে পাঁচ দিনের মাথায় ধর্না প্রত্যাহার মমতার : বললেন সাধারণ মানুষের জয়

●কলকাতা,১১ মার্চ : সুপ্রিম কোর্টে জয়ের পরেই ধর্না প্রত্যাহার মমতার। এসআইআর সংক্রান্ত মামলা চলছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার মামলার শুনানি শেষে শীর্ষ আদালত জানিয়েছে, বিবেচনাধীন মামলাগুলিতে যাদের নাম বাদ যাবে তাদের কথা শুনতে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হবে। এছাড়া ১০ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মঙ্গলবার জানিয়েছেন, ভোটের আগের দিনও নাম চূড়ান্ত হলে , পরের দিন ভোট দিতে পারবেন সেই ব্যক্তি।

মেট্রো চ্যানেলে পাঁচ দিন ব্যাপী ধর্না প্রত্যাহার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়

সুপ্রিম কোর্টে এদিনের নির্দেশকে সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ধর্না দিয়েছিলাম যাতে ভোটাধিকার মানুষ ফিরে পায়। সুপ্রিমকোর্টের আদেশ উল্টোপাল্টা বলে ভুল বোঝাচ্ছিল । এতক্ষন আইনজীবীদের সাথে কথা বলছিলাম। ভোট ঘোষণা হলেও নাম ঘোষণা হবে। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয় এটা মানুষের জয়। ১৫ থেকে ১৬ তারিখ ভোট ঘোষণা হলেও খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে আমাদের নজর থাকবে।” তিনি আরও জানান, ” মানুষের আস্থা ভরসা যাতে অক্ষুন্ন থাকে সেদিকে নজর থাকবে আমাদের। ক্যাম্প করে করে মানুষকে সাহায্য করবে আমাদের দল। বিজেপির কথায় এত নাম বিবেচনাধীন করে রেখেছিল। রোজ রোজ অ্যাপ বদল করেছে। মিসলিড করেছে। আদালত আজ ভৎসনা করেছে।”

মুখ্যমন্ত্রীর কথায়, ” বুথে মানুষকে নিয়ে যেতে হবে। যাতে তাঁরা আবেদন করতে পারে । ভোটের কাজ আর এই কাজ একসাথে চলবে, মিটিং- মিছিল হবে, নাম তোলা হবে। এর পরে অন্যায় হলে সুপ্রিমকোর্ট তাঁদের কাছে যেতে বলেছে।” শীর্ষ আদালতের ট্রাইব্যুনাল নির্দেশ নিয়ে সন্তুষ্ট মমতা। “৫৮ লাখের মধ্যে যাদের নাম বাদ গেছে তাঁরাও ট্রাইব্যুনালে যেতে পারবেন। মন শক্তিশালী করুন। আত্মহত্যা নয়। আমরা তো আছি। বাংলার মানুষ পাশে আছে। অন্য দলের কর্মী হলেও সাহায্য করবো। বাংলার জয়, তৃণমূলের জয় হবে কেউ রুখতে পারবে না।” বলে ধর্না মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। সুপ্রিম নির্দেশে জয়ের পরেই ৫ দিনের মাথায় ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে ধর্ণা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *