আতঙ্ক ! কোনো ফোন নম্বরেই গ্যাস বুক করতে পারছেন না ! খুব সহজেই কোনো নম্বর ডায়াল ছাড়াই সরাসরি বুকিং করে নিশ্চিন্ত হন

কলকাতা,১৩ মার্চ : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে দেশে। গৃহস্থলী থেকে শুরু করে পরিবহন,এমনকি মন্দিরেও পড়েছে এই সংকটের আঁচ।বিস্তর হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।বেশী টাকা দিলেও মিলছে না গৃহস্থের জন্য রান্নার গ্যাস। অপরদিকে বিভিন্ন মন্দিরেও এই গ্যাস সংকটের জেরে ভক্তদের জন্য সেবা আয়োজন কোথাও-কোথাও বন্ধ হয়ে গেছে, আবার কোথাও সেই পরিমাণ কমিয়ে আনা হয়েছে। এই সংকট পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই দীঘার জগন্নাথ মন্দিরে যেখানে আগে ভক্তদের জন্য ৩ হাজার মতো ভক্তদের সেবার আয়োজন করা হতো, তা কমিয়ে ৭৫০ জনের মতো করা হহয়েছে।

গ্যাসের এই সংকটের মোকাবিলা করতে ইতিমধ্যেই গ্যাস বুকিং এর জন্য বিভিন্ন নম্বর চালু করা হয়েছে সরকারি এবং গ্যাস সংস্থাগুলির তরফে। কিন্তু বর্তমানে যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হলো, বুকিং এর জন্য যে ফোন নম্বর গুলি চালু করা হয়েছে সেগুলিতে বুকিং করতে গেলে অধিকাংশ সময়ই সেই নম্বর গুলির মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না সাধারণ মানুষের।এক্ষেত্রে অধিকাংশ সময়েই বিভিন্ন সমস্যা যেমন এই নম্বরের অস্তিত্ব নেই , এই নম্বর রুটের সমস্ত লাইনগুলি ব্যস্ত ইত্যাদি বিরক্তিকর অভিজ্ঞতা হচ্ছে গ্রাহকদের। এর ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হচ্ছে সকলের মধ্যে। আর এই আতঙ্কটিকেই কাজে লাগিয়ে একশ্রেণীর মানুষ কালোবাজারিদের সুযোগ করে দিচ্ছে এবং সেই সুযোগ তাঁরা নিজেরা নিচ্ছে। এমত পরিস্থিতিতে কোনো নম্বর ডায়াল না করেই গ্যাস বুকিং এর অন্য একটি পদ্ধতির সন্ধান মিলবে এই প্রতিবেদনে যা অনেকেরই অজানা।বর্তমানে দৈনন্দিন জীবনে সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রায় সকলেই এখন স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন সবকিছুই এখন করা যায় অনলাইনে অ্যাপস এর মাধ্যমে। বর্তমানে এই জ্বালানি বিপর্যয় পরিস্থিতিতে এই পেমেন্ট অ্যাপসই এবার আসতে পারে আপনার বিশেষ কাজে,হতে পারে আপনার মুশকিল আসান ।কিভাবে? জেনে নিন পদক্ষেপগুলি :
প্রথমে গুগল পে, পেটিএম , ফোন পে এর যে কোনো একটি পেমেন্ট অ্যাপসে যান

  • এছাড়াও বিভিন্ন গ্যাসের কোম্পানিগুলির ওয়েবসাইটে গিয়েও বুকিং অপশন এর মাধ্যমে গ্যাস বুকিং করা যাবে।
    অতএব, অযথা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক সৃষ্টি করবেন না। আপনাদের এই আতঙ্ককে কাজে লাগিয়ে একশ্রেণী কৃত্রিম অভাব সৃষ্টি করবার চেষ্টা করছে। সর্বদা সজাগ থাকুন ,সতর্ক থাকুন।সতর্ক জনগণই পারে কালোবাজারি , অসাধু ব্যবসায়ীদের অপচেষ্টা রুখতে।আমরাই প্রথম সংবাদমাধ্যম হিসেবে বর্তমানে দেশ তথা রাজ্য জুড়ে জ্বালানি গ্যাস সংকটের আবহে অযথা আতংকিত না হতে, কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের সুযোগের সদ্ব্যবহার রুখতে গুজবে কান না দিয়ে সতর্ক ও সজাগ থাকার বার্তা দিয়েছিলাম । সঠিক তথ্য জানুন সঠিক তথ্য জানান অযথা আতঙ্কিত হবেন না.মনে রাখবেন আপনার – আমার আতঙ্কের সুযোগ নিয়ে কৃত্রিম অভাব ও অচলাবস্থা সৃষ্টি ইতিমধ্যেই একশ্রেণীর অসাধু লোকজন ফায়দা তুলতে শুরু করেছে বৈকি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *