যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Prediction by : Basudev ●Digital Arrangement:Tista Mondal ●Graphix : Laboni De

কলকাতা,৪ এপ্রিল
এসে গেছে এপ্রিল ,ইংরেজি বছরের চতুর্থ মাস. এই এপ্রিল মাস হলো বাংলা বছরের শেষ ও শুরুর মেলবন্ধন। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এবছর এই এপ্রিলেই কিন্তু শনির মহা চাল, বিরাট খেলা !এমাসেই শনি মহারাজ ভাগ্যবান ৩ রাশিকে অঢেল টাকা- পয়সায় দু-হাত ভরিয়ে দেবেন। বড় অর্থ জেতার যোগ লটারিতেও ।এর সবচেয়ে বড় কারণ হল শনির নক্ষত্রের অবস্থান পরিবর্তন।
অধিকাংশ মানুষই শনির নাম শুনলেই সাধারণত আতঙ্কিত হয়ে পড়েন , কিন্তু শনিদেব শুধু মানুষকে পরীক্ষা করেন না—তিনি হলেন কর্মফলদাতা।তিনি সকলের কর্মানুযায়ী ফল প্রদান করেন।কখনও কখনও পুরস্কৃতও করে।এমাসে তেমনই সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবলভাবে। ১৭ই এপ্রিল সন্ধ্যায় যখন শনিদেব উত্তরভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ ভাগে প্রবেশ করবেন , তখন অনেকের ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল।কর্মজীবন, অর্থ এবং সম্পর্ক—এই তিনটি ক্ষেত্রেই দেখা যেতে পারে ইতিবাচক পরিবর্তন ।
বর্তমানে শনিদেব উত্তরভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পাদে অবস্থান করছে, কিন্তু ২০২৬ সালের ১৭ই এপ্রিল, বিকেল ৪:০৫ মিনিটে এটি চতুর্থ পাদে প্রবেশ করবেন । এর প্রভাব সুদূরপ্রসারী। এই পরিবর্তনটি তিনটি রাশির জন্য বিশেষভাবে শুভ।দেখে নেওয়া যাক কি সেই তিন রাশি!
সিংহ :
প্রথমেই আসবে সিংহ:রাশি। এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা দারুন ভাল হতে পারে।আটকে থাকা কাজ আবার শুরু হবে। যে বাধাগুলো আপনাকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে , সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে। অফিসে,কর্মস্থলে আপনার মান সম্মান বাড়বে। আপনার দৈনন্দিন জীবনেও পরিবর্তন দেখা যাবে—মানসিক চাপ কমবে এবং সম্পর্ক উন্নত হবে।কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় এটি ।
ধনু:
আকস্মিক আর্থিক লাভের যোগ দেখা যায় । এই সময়টি ধনু রাশির জন্য আর্থিক বিষয়ে বিশেষভাবে উপকারী। আকস্মিক অর্থ প্রাপ্তি,দীঘদিনের বকেয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনও সৃজনশীল প্রকল্প নিয়ে লড়াই করছেন, তাদের জন্য সুখবর আস্তে চলেছে। কাজে গতি আসবে এবং নতুন যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে। সম্পত্তি বা জমি সংক্রান্ত আটকে থাকা প্রকল্পগুলোও সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল।
মকর:
শনিদেবের এই পরিবর্তন মকর রাশির জাতক-জাতিকাদের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি আনতে পারে। আপনি যদি ঋণ বা অর্থ নিয়ে চিন্তিত থাকেন, তবে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি এক ধরনের নিরাপত্তা বোধ করবেন। আপনি মানসিকভাবেও আরও শান্ত বোধ করবেন। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন যা দীর্ঘমেয়াদে উপকারী প্রমাণিত হবে। এই সময়ে আপনি আপনার কর্মজীবনকে নতুন পথে চালিত করার সুযোগও পেতে পারেন ।
(বি দ্র : যুগবীক্ষন কোনও তন্ত্র,মন্ত্র ,জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে জনগণকে প্রভাবিত করে না বা প্রচার করে না।অন্যদিকে উক্ত বিষয়গুলিতে জনগণের বিশ্বাসকেও আঘাত করে না। উপরোক্ত প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্র মতে প্রাপ্ত তথ্য অনুযায়ী লিখিত। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত। এই সংক্রান্ত কোন দায় পত্রিকা বহন করে না )