নন্দীগ্রাম ময়দানে শুভেন্দুর বিরুদ্ধে খেলতে নামা তৃণমূলের নতুন মুখ কে এই পবিত্র ?

●কলকাতা,২০মার্চ : ব্যালটযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে জমে উঠেছে নন্দীগ্রামে খেলা। গতভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কে নন্দীগ্রাম থেকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সুতরাং নন্দীগ্রামে প্রার্থী নিয়ে সকলের মনেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। নন্দীগ্রামে শুভেন্দুর বিপরীতে কে হতে চলেছেন ২৬ এর প্রার্থী তা নিয়ে বেশ জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। এবার মাস্টারস্ট্রোক হিসেবে বড় দান ঘাসফুলের।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগের দিন শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে ।সদ্য দলে যোগদান করা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর কেই নন্দীগ্রামে শুভেন্দুর বিপরীতে প্রার্থী করল টিম ঘাসফুল। বর্তমানে বহু চর্চিত এই পবিত্র করের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি? কে এই পবিত্র কর ? কেনই বা নন্দীগ্রামের মতো একটা সংবেদনশীল গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে যেখানে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি গত নির্বাচনে স্বয়ং মমতা বন্দোপাধ্যায়কে হারিয়েছিলেন, ২৪ ঘন্টা আগের এক দলবদলুকে প্রার্থী করল শাসক দল ?সবটাই কি রাজনৈতিক অঙ্ক ?

পূর্বে নন্দীগ্রাম ২নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছিলেন পবিত্র। পরে ২০২০ সালে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি।গতকাল তৃণমূলে যোগ দেওয়ার আগে পর্যন্ত বিজেপির তমলুক সংগঠনিক জেলার সহ-সভাপতি ছিলেন পবিত্র কর। বিজেপি পরিচালিত বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি, অপরদিকে তার স্ত্রী শিউলি কর এই পঞ্চায়েতের প্রধান।

এক কথায় বলতে গেলে, বিজেপির মধ্যে কড়া হিন্দুত্ববাদী নেতাদের মধ্যে অন্যতম এই পবিত্র কর। নন্দীগ্রামকে খুব ভালো মতন চেনা তাঁর। নন্দীগ্রামে শুভেন্দুকে বিজেপি প্রার্থী ঘোষণার পরেই পাল্টা চাল হিসেবে শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী হলেন পবিত্র কর। গতকাল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করেছেন পবিত্র কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *