যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
A Report by : Tista Mondal
●Digital Arrangement : Laboni De
●Graphix : IJMC

●কলকাতা,২৪ মার্চ :বঙ্গে ভোটের দামামা বেজে গেছে। স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে জোড়কদমে প্রচারে নেমেছে দলগুলি। জনসংযোগ বাড়ানোর তাগিদে দেখা যাচ্ছে কোথাও প্রার্থী কারুর দাড়ি কামিয়ে দিচ্ছেন, কোথাও বা আবার রান্না করতে নেমে গেছেন স্বয়ং প্রার্থী, আবার কোথাও প্রচারে নেমে মাঠের ময়দানে ব্যাট হাতেও দেখা মিলেছে প্রার্থীর। । ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি তাদের ২৬- এর ব্যালট যুদ্ধের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২৬-এর ভোটযুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেছে বড় চমক। তালিকা প্রকাশের আগে থেকেই তৃণমূলের নতুন প্রার্থী তালিকায় কি চমক থাকতে চলেছে, কোন কোন নতুন তারকাদের দেখা মিলতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল জোর জল্পনা। কিন্তু সমস্ত জল্পনা কে উড়িয়ে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেল অন্য চিত্রই।
দেড় দশকেরও বেশি সময়ে এই প্রথম বড় কোনও নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও তথাকথিত ‘তারকা চমক’।তারকাদের বদলে ২৬- এর ব্যালট যুদ্ধের জন্য পুরোদস্তুর রাজনীতিক তরুণ তুর্কিদের উপর ভরসা রেখেছে টিম ঘাসফুল। প্রার্থী তালিকা ঘোষণা হতেই তারকাদের বদলে দেখা গেছে তরুণ নতুন প্রার্থীদের মুখ। কার্যত এটিই ২৬- এর বিধানসভার বড় চমক তৃণমূলের।
২৬- এর ব্যালটযুদ্ধে তৃণমূলের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য। প্রথমবার বিধায়ক পদে নোয়াপাড়া থেকে লড়তে চলেছেন তৃণাঙ্কুর।
এক নজরে দেখে নেওয়া যাক কে এই তৃণাঙ্কুর:
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন তৃণাঙ্কুর। ২০১৮ সালে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষপদে পরিবর্তন চেয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়, তাঁর নির্দেশেই টিএমসিপির সভাপতি পদে শুরু হয় নতুন মুখ খোঁজার কাজ। এরপর ২০১৮ সালে ছাত্রনেতা হিসেবে তৃণাঙ্কুরকে বেছে নিয়েছিল দল। দীর্ঘদিন টিএমসিপি-র সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন তৃণাঙ্কুর এবার ২৬-এ দলতাকে বিধায়ক হিসেবে পার্থী করেছে।
২৬- এর ব্যালটযুদ্ধে তৃণাঙ্কুরের নোয়াপাড়া থেকে জেতার সম্ভাবনা কতটা!
নতুন প্রার্থীদের মধ্যে থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তরুণ ছাএনেতা তৃণাঙ্কুরকে। অপরদিকে রাজ্যের শাসক দলের প্রধান বিরোধী দল বিজেপি তৃণাঙ্কুরের বিপরীতে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে হেভিওয়েট

নেতা হিসেবে পরিচিত অর্জুন সিং কে। অর্জুন সিং পূর্বে তৃণমূল কংগ্রেসে ছিলেন সেখান থেকে পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন। পোড়খাওয়া এই নেতা যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। তৃণাঙ্কুরের প্রতিপক্ষে লড়বে অর্জুন।অন্যদিকে বামেরা তাদের নোয়াপাড়ার প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন লড়াকু শ্রমিক নেত্রী গার্গী ভট্টাচার্যকে।

অতএব, লড়াইটা মোটেই সহজ হবে না তৃণাঙ্কুরের। রাজ্যের শাসক দলের প্রধান প্রতিপক্ষ দলের সিংহ কে হারিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার কি হতে পারবেন তৃণাঙ্কুর ? সময় বলবে বৈকি।