যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Digital Arrangement : Laboni De ●Graphix : IJMC

●কলকাতা,১এপ্রিল: ভোটের জোরকদমে বাংলায় শুরু গেছে ভোটযুদ্ধ। কার দখলে নবান্ন ?রাজ্যে দুদিনব্যাপী নবান্ন নক আউট টুর্নামেন্টের খেলায় কে জিতবে ? চলছে সেই যুদ্ধেরই প্রস্তুতি।রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।ওই পর্বের প্রার্থীদের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। তাই ওই দিনই প্রকাশিত হবে ১৫২টি আসনের চূড়ান্ত ভোটার তালিকা।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে ১৫২টি বিধানসভা আসনের জন্য চারটি সাপ্লিমেন্টারি লিস্ট ও চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের সাব সাপ্লিমেন্টারি লিস্ট ৪(এ) প্রকাশ করা হয়েছে গত সোমবারই। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পালা।
চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের অধীনে ৪(এ) লিস্টে রবিবার দুপুর ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হয়েছে, জুডিশিয়াল অফিসাররা বুথ ভিত্তিক ই – সাইন করে তালিকা পাঠিয়েছেন তার মধ্যে থেকে যাদের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে তাদের নামও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করে দেওয়া হল ১৫২ টি আসনের ভোটার তালিকা।গতকাল থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ পঞ্চম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এবার যে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো বেরোবে সেখানে শুধুমাত্র দ্বিতীয় দফায় ১৪২ টি বিধানসভা বিচারাধীন ভোটারদের নামের তালিকাই প্রকাশ হবে।