
রেডিয়োতে বিজ্ঞাপন দিয়ে ভোটারদের ‘প্রলোভন’ দেখানোর চেষ্টা করছে তৃণমূল! এই অভিযোগ তুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল সিপিএম। তাদের অভিযোগ, এই বিজ্ঞাপনে সরাসরি ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, আবাসের টাকা কেন্দ্রের দেওয়ার কথা। তাঁর দাবি, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। তৃণমূল দিতে গেলে সিপিএম গিয়ে অভিযোগ করছে।
চিঠিতে সিপিএমের তরফে রেডিয়োতে সম্প্রচারিত বিজ্ঞাপনের প্রসঙ্গ তোলা হয়েছে। বলা হয়েছে, ‘‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারও কাছে আর হাত পাততে হবে না। আগামী ছ’মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। প্রথম কিস্তিটা ৩১ ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।’’
- ফেব্রুয়ারিতেই দুবার ভূমিকম্প কলকাতা সহ শহরতলিতে ! কোন বড় বিপদ সঙ্কেত ? আতঙ্কগ্রস্ত মানুষ ,উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
- রাজনীতির চাণক্য নাকি বিতর্কের কেন্দ্রবিন্দু ! মুকুল রায়কে কিভাবে মনে রাখবে রাজনৈতিক ময়দান ! : ভরা বসন্তে ঝড়া মুকুলকে ফিরে দেখা
- চিকিৎসা ক্ষেত্রে বিরল নজির রুবি জেনারেল হসপিটালের : অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমনোলোজি ও রেসপিরেটরি চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য
- বিধানসভা ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক ‘যুবসাথী’ : কী কারনে আটকে যেতে পারে আপনার ভাতা?
- গর্বের ১০৪ : শতবর্ষ পেরিয়ে দৃঢ়তা, ন্যায় ও ঐক্যের অঙ্গীকারে উজ্জ্বল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশেষ স্মারক অনুষ্ঠান কলকাতা প্রেস ক্লাবে