যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
●Reported by : Tista Mondal ●Digital arrangement : Laboni De ●Graphix : IJMC

কলকাতা , ১৯ ফেব্রুয়ারী : সম্প্রতি রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুব সাথী’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে এই ভাতা আগস্ট মাস থেকে চালু হওয়ার কথা ছিল, পরবর্তীতে বদল হয়েছে প্রকল্প চালুর দিন। আগস্ট এর পরিবর্তে আগামী এপ্রিল মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুব সাথী’ প্রকল্প , যার মাধ্যমে কর্মহীন যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সি কর্মহীন প্রার্থীরা পাবেন এই ভাতা।
গত ১৫ ই ফেব্রুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা ক্যাম্পে চলবে আবেদন প্রক্রিয়া। ভাতাকে কেন্দ্র করে কর্মহীন যুবক-যুবতীদের মধ্যে হিরিক পড়ে গেছে আবেদনের। অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনেই অফলাইনে আবেদন জমা পড়েছে ৫ লক্ষেরও বেশি । ইতিমধ্যেই ‘যুব সাথী’-র অনলাইন আবেদনের জন্য নয়া পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। গত রবিবার রাত ১২ টা থেকে খুলে গেছে পোর্টাল কাজেই এখন অনলাইনে জমা করা যাবে আবেদন।
এক্ষেত্রে যে নথি গুলি আবেদনের জন্য প্রয়োজন সেগুলি হল : মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ব্যাংক একাউন্ট ডিটেইলস, এবং স্মার্ট ফোনের নম্বর যেখানে ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত নথি সংগ্রহ করা যাবে। এই প্রকল্পের দ্বারা সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্টে চলে যাবে টাকা। এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কি যোগ্যতা প্রয়োজন? এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়সের সীমা হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই আবহে বর্তমানে যে প্রশ্নটি সকলের মনের মধ্যে ঘোরাফেরা করছে তা হল কারা পাবেন না এই ‘যুব সাথী’-র ভাতা?
●একঝলকে দেখে নেওয়া যাক ‘যুব সাথী’ না পাওয়ার তালিকায় কারা রয়েছেন●
● যারা বর্তমানে ছাত্র-ছাত্রী: এক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় বা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করলে ‘যুব সাথী’-র ভাতা প্রযোজ্য নয়।
● সরকারি চাকরিজীবী: কেন্দ্র বা রাজ্য সরকারের কোন স্থায়ী , অস্থায়ী চাকরিতে যুক্ত থাকলে পাওয়া যাবে না এই ভাতা।
● নিয়মিত বেতনভোগী কর্মী: বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরি বা নিয়মিত মাসিক আয় থাকলে পাওয়া যাবে না এই ভাতা।
● অন্যান্য ভাতা/ স্কলারশিপপ্রাপ্তরা: সরকারের অন্য কোন বেকার ভাতা বা অনুরূপ স্কিম থাকলে মিলবে না ‘যুব সাথী’।
● ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে: ভোটার আইডি, আধার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ বা ব্যাংক ডিটেলস ভুল হলে আটকে যেতে পারে টাকা।
● স্কিল/ এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন না থাকলে: এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা স্কিল ডেটাবেজে নাম নথিভুক্ত না থাকলে যোগ্যতা হারাতে পারেন।