যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
A Report by : Tista Mondal ●Digital Arrangement : Laboni De ●Graphix : IJMC

কলকাতা,৩০ মার্চ : শহর থেকে গ্রাম ,রাজপথ থেকে কানাগলি — রাজ্যের সর্বত্রই রীতিমতো যুধ্ধং দেহী মনোভাব।কিছুদিন আগেই নির্বাচন কমিশন প্রশাসনিক স্তরে ডিআইজি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন হয়েছে কলকাতার পুলিশ কমিশনারও .এবার ভোটের আগে পুলিশে বিরাট রদবদল করল কমিশন।
রাজ্যের বহু থানার ওসি, আইসি, সাব ইন্সপেক্টরদের বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য এবং কলকাতা পুলিশের ১৭৩ জন ওসিকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।এবার থানায় রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যের বহু থানার ওসি, আইসি, সাব ইন্সপেক্টরদের বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে রাজ্য পুলিশের ১৪২ জন ওসিকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ১১ জন DIC-কে বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্য পুলিশের ১৪২টি থানার ওসি ছাড়াও কলকাতা পুলিশের ৩১ জন ওসিকে বদল করেছে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের অধীনে ভবানীপুর, কালীঘাট, ভাঙরের মতো থানার ওসিদের বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এর আগে রবিবারই একসঙ্গে ৮৩ বিডিওকে বদলি করেছিল কমিশন। নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়।বিশেষ সূত্রের খবর, ৮৪ জন বিডিওকে বদলির জন্য নাম চাওয়া হয়েছিল। এর মধ্যে ৮৩ জন বিডিও-কে আগেই বদলি করে দেওয়া হয়।সবথেকে বেশি বিডিও অর্থাৎ ১৪ জনকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে, বদলি হয়েছেন ১৪ জন বিডিও! নন্দীগ্রামে নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও।
অপরদিকে দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বিডিও-র বদলি। উত্তর ২৪ পরগনায় ৭ জন বিডিওকে বদলি করেছে কমিশন।একই সঙ্গে , জলপাইগুড়িতে ৪ জন কোচবিহারে ৩ জন ,উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন , মালদহে ৬ , মুর্শিদাবাদে ৪ জন বিডিও পরিবর্তন করা হয়েছে।পাশাপাশি ,মালদহে ৫জন হাওড়ায় ১ জন , হুগলিতে ৫ জন , পুরুলিয়ায় ৩ জন , বীরভূমে ৬ জন , বাঁকুড়ায় ৪ জন , পূর্ব বর্ধমান ৭ জন বিডিও ও পশ্চিম বর্ধমানে ১ জন বিডিও বদলি করেছে কমিশন।
রাজ্যে সঠিকভাবে এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণ নির্বাচনই এবার কমিশনের পাখির চোখ। এই সকল ব্যাপক পরিবর্তন সেই লক্ষ্যকেই নির্দেশ করে। এবার কতটা শান্তিপূর্ণ হবে হাই ভোল্টেজ এই ভোট নির্বাচন ? সময় বলবে বৈকি।