যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
A Report by : Tista Mondal ● Digital Arrangement & Editing by : Laboni De ● Graphix by : IJMC

●কলকাতা,৮মার্চ :আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ! আজ সন্ধ্যা সাতটায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। পিছনে ফিরে দেখলে দেখা যায় আমেদাবাদের এই স্টেডিয়াম কিছু ক্ষেত্রে ভারতের জন্য শুভ ফল দেয়নি। ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ! আবার সেই আহমেদাবাদ স্টেডিয়াম এই নামটি শুনেই রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে সমগ্র দেশবাসীর কপালে।
এক নজরে দেখে নেওয়া যাক এই স্টেডিয়ামে ভারতের পুরনো রেকর্ড কি বলছে? কেনই বা আনলাকি এই আমেদাবাদ স্টেডিয়াম! আজ ভারতের জন্য এক মহারণ অপেক্ষা করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত তিন ম্যাচে তিনবারই হার। অপরদিকে রয়েছে ভারতের জন্য আনলাকি এই স্টেডিয়াম। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্টে দাপিয়ে খেলে শেষ ম্যাচে ভারতের থেমে যাওয়া এখনো পর্যন্ত ভোলেনি সমগ্ৰ ভারতবাসী। সেই ক্ষততে প্রোলেপ লাগানোর দিন আজ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত মোট ১০ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭ টিতে জয়লাভ করেছে এবং ৩ টিতে হেরেছে। ২০২২ সালে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার হয় ভারতের।
যদিও শুধু হার নয় হারের পাশাপাশি জেতার সংখ্যাও নেহাত কম নয় এই স্টেডিয়ামে ভারতের। এই স্টেডিয়ামে ২০২৩ সালে ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান গড়েছিল ভারত। রানের ভিত্তিতে বড় জয় ছিল ভারতের, নিউজিল্যান্ডকে ১৬৮ রানে পরাজিত করা। এর পাশাপাশি রয়েছে ২০২১ সালের ১৪ মার্চ ইংল্যান্ডকে ৭ উইকেটে হারের মধ্যে দিয়ে ভারতের জয়। অপরদিকে ভারতীয় ক্রিকেটারদের ব্যাটিং রেকর্ডস এর দিকে তাকালে দেখা যায়, বিরাট কোহলি ৬ ম্যাচে ২৫৮ রান করে এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক। শুভমান গিল ২০২৩ সালের ১ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এবং এই মাঠে একমাত্র শত রানের রেকর্ড তাঁর। অপরদিকে বোলিং এর ক্ষেত্রেও রয়েছে ভালো সাফল্য, হার্দিক পান্ডিয়া ৯টি টি-টোয়েন্টিতে ২২৭ রান নিয়ে ১৬০.৯৯ স্ট্রাইক রেটে ব্যাট করে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। ২০২৩ সালে ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলিংয়ে রয়েছেন হার্দিক। অন্যদিকে বর্তমানে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব ৭টি ম্যাচে ৮টি ক্যাচ নিয়ে মাঠে সেরা ফিল্ডার হিসেবে রেকর্ড করেছিলেন। ২০২২ সালের ১৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া চতুর্থ উইকেটে ১০৫ রানের সর্বোচ্চ জুটি করেছিলেন এই মাঠেয়। এর পাশাপাশি অধিনায়ক হিসেবে বিরাট কোহলি, পাঁচটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়ে তিনটি জয় এনে দিয়েছেন এই আমেদাবাদেই। অতএব পরিসংখ্যানের দিকে নজর রাখলে তা অন্য কথাই বলছে।
লাকি সানডে নাকি আবার আনলাকি ! আজ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্স ঠিক করে দেবে তাদের ভাগ্য।পারবে কি পরপর ৩ বার কিউইদের বিরুদ্ধে হারের মধুর প্রতিশোধ নিতে সুতরাং আমেদাবাদ স্টেডিয়াম ফাইনালে ভারতের জন্য লাকি নাকি আনলাকি তা বলে দেবে আজ রবিবারের রাত !