করোনার সময় কালো টাকা সাদা করার চেষ্টা !পরিবারের ব্যাংক আয়কউন্টে কোটি কোটি টাকা ! ইডির হাতে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা সুজিত বসু !আজ আদালতে

কলকাতা,১২ মে :পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী তৃণমূলের দাপুটে নেতা সুজিত বসু। সোমবার সকালে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি, ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেপ্তার করেন ইডি আধিকারিকরা। বয়ানে অসংগতির কারণে সুজিত কে আটক করা হয় বলে ইডি সূত্রে খবর।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে সুজিত বসু। অর্থের বিনিময় নিয়োগের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডি-র তরফে হাজিরার নোটিস পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সেই সময় নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রের দাবি, নির্বাচনী প্রচার চলাকালীন আদালতের নির্দেশ মেনে ইডি- র হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী।

ভোট মিটতেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সহযোগিতায় গত ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি- র তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন সুজিত। দীর্ঘক্ষণ পর ইডি দপ্তর থেকে বেরিয়েছিলেন তিনি। সোমবার আবার হাজিরা দেন সুজিত। সঙ্গে ছিলেন তাঁর ছেলে। টানা প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয় তাঁদের। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান তাঁর ছেলে। বয়ানে অসঙ্গতির কারণে প্রথমে আটক করা হয় সুজিত বসুকে। আইনি পদ্ধতি শেষে কিছু সময় পরেই গ্রেফতার করা হয় তাঁকে। ইডি দপ্তর থেকে তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর হেফাজতে রাখা হয় তাঁকে। মঙ্গলবার সকালে আদালতে পেশ করা হবে সুজিত কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *