যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
●Report by : Tista Mondal
●Editing & Graphix : Laboni De
●Digital Arrangement : IJMC

কলকাতা,২৫মার্চ :
বিগত কয়েকদিন ধরে ক্রমাগত কমছে সোনার দাম স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। ক্রেতাদের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এই হলুদ ধাতু কেনার। সামনেই পহেলা বৈশাখ শুরু হচ্ছে বিয়ের মরসুমও, এই আবহে এই দামের পতন ক্রেতাদের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে বৈকি! প্রকৃতপক্ষে আপামর নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তরা এই সুযোগের অপেক্ষায় ছিলেন বলা যায়।
বিশেষজ্ঞদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বৃদ্ধি এই হলুদ ধাতুর দাম পতনের কারণ।মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় সোনা যা ডলারে কেনাবেচা হয় অন্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে দামী হয়ে উঠেছে, ফলে চাহিদা কমেছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বেশি রাখতে পারে, যা সোনার মতো অলস সম্পদে বিনিয়োগ কমিয়ে দেয় ।তাছাড়া দাম অনেক বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে সোনা বিক্রি করে লাভ তুলে নিচ্ছেন ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক উত্থান-পতন চললেও, মূল্য সংশোধন প্রক্রিয়া আরও কিছু দিন চলতে পারে। ভৌগোলিক ও অর্থনৈতিক অস্থিরতা পুরোপুরি না কাটলে সোনার দীর্ঘমেয়াদী প্রবণতা ঊর্ধ্বমুখীই থাকবে বলে মনে করা হচ্ছে ।যারা এই হলুদ ধাতুতে বিনিয়োগ করতে চান বিশেষজ্ঞদের মতে, SIP পদ্ধতিতে বিনিয়োগ করা ভালো। একেবারে বড় অংকের বিনিয়োগ সঠিক হবেনা বলেই তারা মনে করছেন। নজর রাখা যেতে পারে গোল্ড ETS বা ডিজিটাল গোল্ড এও বিনিয়োগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য এই হলুদ ধাতুর দাম পারদের মতো ঘনঘন ওঠানামা করে। তাই আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হলে দাম বাড়তেও পারে। সুতরাং, বাজারের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।
পাশাপাশি নজর থাকুক রুপোতেও।এই ধাতুতেও হয়েছে ব্যাপক দাম পতন এখানেও অব্যাহত দামের উত্থান পতন আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ২২৬৩০০ টাকা, যা গত দিনের থেকে ৬.৯২ শতাংশ পরিবর্তিত হয়েছে।