যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
A Report by : Tista Mondal ● Digital Arrangement & Editing by : Laboni De ● Graphix by : IJMC
●কলকাতা,৫ মার্চ : আর কিছুদিন পরই রাজ্যের বিধানসভা ভোট।ইতিমধ্যেই চারিদিকে বেজে গেছে ভোটার দামামা। এই আবহেই বহস্পতিবার জোর চমক রাজ্য-রাজনীতিতে।পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে হঠাৎ ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস । কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়।

২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছিলেন সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে তার এই মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের নভেম্বর মাসে। পশ্চিমবঙ্গে মাত্র তিন বছর হচ্ছে তার এই রাজ্যপালের পদ। এরমধ্যেই রাজ্যপালের পথ থেকে ইস্তাফা দিলেন বোস। কিছুদিন আগেই রাজভবনের নাম পাল্টে লোকভবন নামকরণ করেছেন তিনি। বিধানসভা ভোটের প্রাক্কালে কি কারনে তার এই পদত্যাগ? স্বেচ্ছায় নাকি অন্য কোনও কারণে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর তার পদত্যাগ পত্র ইতোমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন আনন্দ বোস। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে যান তিনি। বর্তমানে দিল্লিতেই আছেন বোস।ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলেও জানা যাচ্ছে।
আনন্দ বোস এর ইস্তফা দেওয়ার পরেই বাংলার নয়া রাজ্যপালের নাম ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হতে চলেছেন আর এন রবি।৭৫ বছর বয়সী রবি বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সিবিআই ও আইবির এই কর্তা।
●চিনে নিন কে এই আর এন রবি
পুরো নাম – রবীন্দ্র নারায়ণ রবি, জন্ম ৩ এপ্রিল ১৯৫২। ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের একজন আইপিএস আর এন রবি। একটা সময় তিনি ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নাগা শান্তি আলোচনায় সেপ্টেম্বর ২০১৪ থেকে মার্চ ২০২২ পর্যন্ত ভারতের সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রবি ।২০২১ সাল থেকে তামিলনাড়ুর ১৫তম রাজ্যপাল তিনি। এর আগে ২০১৯– ২০২১তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত অরিতিক্ত দায়িত্ব সামলেছেন রবি।
এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে । বৃহস্পতিবার তাঁর এই আকস্মিক পদত্যাগের খবর নিশ্চিত করেছে রাজভবন সূত্র। দিল্লিতে থাকাকালীনই রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ নভেম্বর বাংলার মসনদে বসেছিলেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস। প্রশাসনিক নিয়মে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা ছোঁয়ার ঢের আগেই কেন তিনি সরলেন, তা নিয়ে দিল্লির রাজনৈতিক আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যপাল নিয়োগের বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।মমতা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সি. ভি. আনন্দ বোস হঠাৎ পদত্যাগ করেছেন বলে তিনি খবর পেয়েছেন। তবে এই পদত্যাগের সঠিক কারণ এখনও তাঁর জানা নেই।রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করে থাকতে পারেন বলেও মুখ্যমন্ত্রীর আশঙ্কা।●