YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 15 September, 2026 2:35 pm IST
নন্দীগ্রাম : নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের প্রার্থীতে বড় চমক। নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যে পালা বদলের পর শুভেন্দুর ডান হাত চন্দ্রনাথ রথ কে খুন করেছিল কিছু দুষ্কৃতী মিলে। চন্দ্রনাথের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর পরিবারের পাশে সর্বতোভাবে থাকার কথা পূর্বেই জানিয়েছিলেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা করলেন চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ সঙ্গে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়নপত্র জমা করার আগে এদিন সকালে জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান বিজেপি প্রার্থী হাসিরানী রথ। পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন ভোটের মার্জিনও জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের প্রশংসা করে তিনি জানান, ‘বিজেপির কেন্দ্র এবং রাজ্য আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে। নন্দীগ্রামের সংগঠন ছাড়া কোনও দিনই কোনও জায়গায় একা কেউ জিতে আসতে পারে না। সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমি চেষ্টা করব যাতে আমরা লক্ষাধিক ভোটে জিততে পারি।’

তিন আরও জানান, ‘আমাদের মেদিনীপুরের ভূমিপুত্র, তিনি যেটা চাইছেন সেই আশা আমরা যাতে পূরণ করতে পারি। মোদিজীর স্বপ্ন পূরণ করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমি প্রার্থনা করেছি যাতে মুখ্যমন্ত্রীর আশা যেন পূরণ করতে পারি এবং নন্দীগ্রামবাসীর আশা যেন পূরণ করতে পারি। আমরা আশাবাদী বিজেপি নন্দীগ্রামে ১ লক্ষ ১০ হাজার ভোটে জিতবে।’ ইতিমধ্যেই নন্দীগ্রামের পথে পথে পোস্টার পড়ে গিয়েছে হাসিরানী রথের নামের।