দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা ও বাকি জেলায় কেমন থাকবে আবহাওয়া ? কবে হতে পারে ভারী বর্ষণ ?

কলকাতা : “আশ্বিনের  মাঝামাঝি উঠিল বাজনা বাজি / পুজোর সময় এল কাছে”

মনে পরে কবিগুরুর সেই বিখ্যাত পঙতি ? অশ্বিন প্রায় প্রান্ত সীমায় দাঁড়িয়ে। বঙ্গের আকাশে বাতাস এখন উৎসবময়।  শরতের সুনীল আকাশের এক প্রান্ত থেকে আরেক  প্রান্তে স্বেত শুভ্র  চঞ্চল মেঘবালিকার দ্রুত আনাগোনা।মহামায়া দুর্গার আবাহনে প্রস্তুতু সারা বিশ্ববাসী ,প্রস্তুত বাংলাও। চারিদিকে শারদোৎসবের চূড়ান্ত আনন্দময় আবহ। উৎসবের আনন্দে বিরাট ভূমিকা প্রকৃতির।তাই আট  থেকে  আশি সকলেরই একটাই প্রশ্ন –কেমন থাকবে পুজোটা দিনগুলির আবহাওয়া ?

হওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী  আগামী ১ সপ্তাহে রাজ্যে আবহাওয়া সংক্রান্ত কোনও বড় সতর্কতা নেই । তবে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চমীর দিন অর্থাৎ আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুরের দিঘাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সল্টলেকে রেকর্ড হয়েছে।

দুর্গাপুজোর মধ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মূলত হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর দিন অর্থাৎ ১৭ অক্টোবরও কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আর সেভাবে বৃষ্টির কিংবা আকাশ মেঘলা থাকার সম্ভাবনা নেই। মাঝে মাঝে আকাশ অল্প মেঘলা হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই।  সেভাবে বৃষ্টির সম্ভাবনাও  নেই শহরে। তবে পুজোর মধ্যে মাঝে মাঝে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও বড় কোনও সতর্কতা নেই।

কলকাতার জন্য আবহাওয়া দফতর।এখনও পর্যন্ত পুজোর দিনগুলিতে ঝড়বৃষ্টির বড় কোনও সতর্কতা শহর  জারি করেনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *