YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 22 August, 2026 6:35 pm (IST)

কলকাতা : রাজ্য তথা দেশের শিক্ষার অন্যতম পীঠস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার এসএফআই এবং এবিভিপি-র মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ৷ সেই ঘটনার পর বিধায়ক থেকে মন্ত্রী অনেকেই মুখ খুললেও শনিবার একটি রাজনৈতিক তথা প্রশাসনিক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন ভবানীপুরে অন্নপূর্ণা ভাণ্ডারের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, ‘যাদবপুরে জাতীয়বাদ প্রতিষ্ঠা করবই৷’
শুভেন্দু বলেন, ‘যাদবপুরে বন্দেমাতরম বলতে দেওয়া না। জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না৷ ১৫ অগাস্ট পালন করে না, সিসিটিভি লাগাতে দেয় না৷ শিক্ষা দফতরকে ঢুকতে দেওয়া হয় না৷ তাদের পক্ষ নিয়ে যে যা বলুক যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে পূরণ করতে এসেছে৷ এই সরকার জাতীয়তাবাদ, রাষ্ট্র্ববাদ প্রতিষ্ঠা করতে এসেছে। এখানে বন্দেমাতরম, জন গণ মন হবে। এর সঙ্গে কোনও সমঝোতা করব না।’
একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা যাদবপুর নিয়ে কাঁদছেন তাঁদের বলছি জেনে রাখুন, এই রাজ্যে এই দেশে থাকতে হলে বন্দেমাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ রাষ্টবাদের সঙ্গে কোনও আপোস করবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী।’
যাদবপুরের পরিস্থিতি এখন কোনদিকে গড়ায় ,আপাতত সকলের নজর সেই দিকেই।