Reported by:YUGABIKSHON DIGITAL NEWS DESK
Presented by : Tista Mondal
Published by: Laboni De
Last Updated:
May 30, 2026 10.50 PM IST

কলকাতা : শনিবার সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মোটরসাইকেলে সওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে চোর, চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, ডিম৷কোনওমতে অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ৷ ডিম, জুতো থেকে বাঁচাতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়৷
সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হলেন অভিষেক ৷ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম-জুতো৷উঠলো উচ্চ স্বরে ‘চোর’ ‘চোর’ স্লোগানও! ভোটের পর প্রথম কর্মসূচিতে বেরিয়ে ‘মার খেলেন’ অভিষেক! সূত্রের খবর,ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান ধস্তাধস্তিতে চশমা ভেঙে যাওয়ার সময় আঘাত লেগেছ অভিষেকের৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলেন তৃণমূল নেতা অভিষেক৷সূত্রের খবর, চশমার কাচ ভেঙে আঘাত লেগেছে তাঁর৷
এই ঘটনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স (x) ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। আগের সরকারের আমলে তৃণমূল নেতা জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পেয়ে এসেছেন, এবার থেকে পাবেন এক্স ক্যাটেগরি নিরাপত্তা। এবার থেকে তার সঙ্গে থাকবেন সব সময় তিনজন করে নিরাপত্তা রক্ষী। রাজ্য সরকার পালা বদলের পর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেই সূত্রের খবর।