যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Digital Arrangement : Laboni De ●Graphix : IJMC
কলকাতা,৫ এপ্রিল:

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মারাত্মক এলপিজি সংকট দেখা দিয়েছে বেশ। কয়েকদিন ধরে । হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ব বাণিজ্য ও ভারতের আমদানিতে বড় প্রভাব পড়ছে । এর ফলে টাকার দাম রেকর্ড কমেছে, উৎপাদন শিল্পে ধস নেমেছে এবং রান্নার গ্যাসের তীব্র ঘাটতি তৈরি হয়েছে। যুদ্ধের কারণে সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় এলপিজির তীব্র সংকট তৈরি হয়েছে।দেশে এলপিজির চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে।
ইরান সংঘাতের আবহেই ভারতের জন্য এল আরও একটি সুখবর।সূত্র মারফত জানা যাচ্ছে , পারস্য উপসাগরে নোঙর করা ‘গ্রিন সানভি’ শুক্রবার সন্ধ্যায় ইরানের জলসীমা ব্যবহার করে নির্ধারিত করিডোর ধরে হরমুজ প্রণালী অতিক্রম করে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।ভারতীয় পতাকাবাহী রি ট্যাঙ্কারটিতে প্রায় ৪৪ থেকে ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি রয়েছে। আগামী ৬ এপ্রিলের মধ্যে ট্যাংকারটি মুম্বই বন্দরে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে । মার্চ মাসের শুরু থেকে এটাই সপ্তম ভারতীয় জাহাজ, যা পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই ট্যাঙ্কারে থাকা এলপিজির পরিমাণ দেশের প্রায় অর্ধেক দিনের চাহিদা মেটাতে সক্ষম।