যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,১৪মে :
উচ্চ মাধ্যমিক ২০২৬ এর ফলাফল প্রকাশ হলো আজ।৭৬ দিনের মাথায় বৃহস্পতিবার ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকারী হল বরাহনগর এর আদৃত পাল। রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুরের ছাত্র আদৃত। উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর নিয়ে এবছর তিনি উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন। আকাশে তারা গুনতে ভালো লাগে আদৃতের ভবিষ্যতে তারাদের নিয়েই গবেষণা করতে চান বরাহনগরের আদৃত।

প্রথম স্থান অধিকার করার পর আদৃত জানিয়েছেন, প্রত্যাশা ছিল তবে , একেবারে প্রথম হবো ভাবিনি। মাধ্যমিকের মেধাতালিকায় একাদশ স্থান ছিল তাঁর। সেখান থেকে একেবারে উচ্চ মাধ্যমিকে বাজিমাত আদৃতের। ফলপ্রকাশের পর এদিন তিনি জানান, বেশ কিছু ভুল ছিল মাধ্যমিকের সময় তাই প্রত্যাশিত ফল হয়নি। একাদশ- দ্বাদশে আরও ভালো করে পড়াশুনা করেছি। ছোটবেলা থেকেই নরেন্দ্রপুর , রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের (আবাসিক) ছাত্র তিনি। দ্বাদশের পর ইচ্ছে জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করার, সেই লক্ষ্যেই আপাতত এগিয়ে চলেছে আদৃত।
ঘড়ি ধরে পড়াশোনা করতে খুব একটা ভালবাসেন না আদৃত। তবে আবাসিক স্কুলের কারণেই নিয়ম মেনে পড়াশুনা করতে হতো তাঁকে। পাশাপাশি চলতো খেলাধুলাও। পড়াশোনার পাশাপাশি আদৃত নিজেকে খাদ্যরসিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন। পড়ার ফাঁকে, ফাঁকেই খোঁজ করেন ভালো কি খাবার রয়েছে বাড়িতে। বিশেষত মায়ের হাতের রান্না পছন্দ তাঁর। উচ্চমাধ্যমিকে বাজিমাত করে আগামী দিনে লক্ষ্যের প্রতি দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে চান আদৃত।
এদিকে উচ্চমাধ্যমিক,২৬ এর ফল বেরোবার সঙ্গে সঙ্গেই জয়-জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। আর পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।৭পাশের হার: ৯১.২৩ শতাংশ। মেধাতালিকার ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া (নরেন্দ্রপুর ১৮, পুরুলিয়া ১৭)। দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৯ জন এবং পুরুলিয়া থেকে ১৭ জন মেধাতালিকায় রয়েছেন।মেধাতালিকায় ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন।দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিনজন।জিষ্ণু কুণ্ডু,ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাঁচাল।তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫.তৃতীয় হয়েছেন ৫ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৪.