যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
●Report by : Tista Mondal
●Graphix : Laboni De
●Digital Arrangement : IJMC
কলকাতা,১৮ মে :
২৬ এর বিধানসভা ভোটের পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা । ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনের অবসান ঘটিয়ে অবশেষে শ্যামাপ্রসাদের মাটিতে গত ৪ মে ফুটে ওঠে পদ্মফুল। বাংলায় বিজেপির প্রথম এবং রাজ্যের নবম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগেই, ফলাফল প্রকাশের ঠিক দু’দিন পর অর্থাৎ ৬মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতিদের গুলিতে নিহত হন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী, ব্যক্তিগত সহকারি ও আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।

সেদিন রাতে একদল দুষ্কৃতী নৃশংস বাইকে করে এসে নির্মম ভাবে হত্যা করেন চন্দ্রনাথকে। এবার এই খুনের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সিবিআই এবং মোজাফফর নগর পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত রাজকুমারকে আটক করা হয়। হরিদ্বার থেকে দিল্লির দিকে রাজকুমার পালাবার চেষ্টা করছিল বলে জানা যাচ্ছে। ঠিক সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত রাজকুমার সিং- এর বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। রবিবার উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআই এর যৌথ দল দিল্লির স্বরূপনগরের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযান চালাবার সময় তখনও মেলেনি, রাজকুমারের হদিশ। এবার সোমবার হরিদ্বার- দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে তাঁকে আটক করা হয়। এক্ষেত্রে তদন্তকারীদের অনুমান, হরিদ্বার হয়ে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। সূত্রের খবর, এর আগে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট ) এই মামলায় মায়াঙ্ক ও রাজ সিং সহ তিনজনকে গ্রেফতার করেছিল। ধৃতদের জেরা করেই সামনে আসে রাজকুমার সিংহের নাম।
রবিবার চন্দ্রনাথ রথের শ্রদ্ধানুষ্ঠানে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের মা হাসিরানি রথকে তিনি আশ্বাস দিয়েছিলেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খুনের বিচার নিশ্চিত করা হবে বলে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরের দিনই পাকড়াও হল চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে সম্পর্ক যুক্ত আরও এক অভিযুক্ত। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে সিবিআই।