- Report by : Tista Mondal
- Published by:Laboni De
- যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:June 08, 2026 2:35 am
কলকাতা : কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও একবার অনুভূত হল ভূমিকম্প।কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, কোচবিহারেও। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভুটান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শহর ও শহরতলিতে।

রবিবারের ভূমিকম্পে হিমালয় অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয় বলে জানা গেছে ।কিছু এলাকার বাসিন্দারা আতঙ্কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
প্রসঙ্গত,চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ মারাত্মক ভূমিকম্প হয় কলকাতায়৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশ।ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৫.৫।এপ্রিল নাগাদ উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যেও ভূমিকম্প হয়।