অরূপ বিশ্বাস নিখোঁজ ! হন্যে হয়ে খুঁজছে পুলিশ ! মোবাইল টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছে না কোনওভাবেই !

• Report by : Tista Mondal

  • Published by:Laboni De
  • যুগবীক্ষণ (YUGABIKSHON)
    Last Updated:June 08, 2026 4:35 pm

কলকাতা: কোথায় অরূপ বিশ্বাস ? আদালত থেকে স্বস্তি না পাওয়ার পরেই পুলিশ জোরকদমে নামে অরূপ বিশ্বাসের খোঁজে৷ এদিকে তাঁর মোবাইল টাওয়ার লোকেশনও ট্রেস করা যাচ্ছে না কোনওভাবেই৷প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস কি নিখোঁজ ! এমনটাই পুলিশ মনে করছে। বর্তমানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অবস্থান কোথায়? পুলিশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হচ্ছে তাঁর বর্তমান অবস্থান জানার জন্য।বিধান নগর পুলিশকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে তিনি বাড়িতে নেই।

এদিকে এদিন সোমবার আদালতেও স্বস্তি পেলেন না অরূপ বিশ্বাস৷ মেসি কাণ্ডে আগাম জামিনের আবেদন নাকচ আদালতের৷সূত্রের খবর বিধাননগর পুলিশ কিছুক্ষন পরে রওনা দেবে অরূপ বিশ্বাসের বাড়ি। কলকাতা পুলিশকে সেইভাবেই জানিয়েছে বিধাননগর পুলিশ৷ এদিকে সোমবার হাজিরা এড়িয়ে যান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী৷ অরূপ বিশ্বাসের হাজিরা দেওয়ার নির্ধারিত সময় পার। ফলে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ,এমনটাই খবর ।

ভাই স্বরূপ বিশ্বাস আগেই গ্রেফতার। এবার মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। রক্ষাকবচ চেয়ে আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চে যান অরূপের আইনজীবী কিশোর দত্ত৷তবে বিশ্বাস ভাইদের কোনওভাবেই রেওয়াত নয়.আজ ,সোমবার বাড়িতে কী কী অবৈধ জিনিস পাওয়া যায় তা খুঁজে দেখতে স্বরূপকে সঙ্গে নিয়ে সাহাপুরের বাড়িতে গেছে পুলিশের বিশাল ফোর্স৷সঙ্গে রয়েছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *