শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’! কোথায় কোথায় কি প্রভাব পশ্চিমবঙ্গে ?

কলকাতা : সোমবার ভোরে পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের খবর অনুযায়ী, ঝড়টি উত্তর-পশ্চিম মুখে গতিপথ দিয়ে ভোর ৪টের সময় দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটারের পর্যন্ত হতে পারে এবং দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে।
ভারী বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু, চেন্নাই ও তিরুভাল্লু জেলা প্রশাসন সোমবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। তেলেঙ্গানার ছয়টি জেলায় কমলা সতর্কতা এবং পাঁচটি জেলায় হলুদ সর্তকতা জারি হয়েছে। ঘূর্ণিঝড় অর্নবের রেশ কাটতে না কাটতেই বিধ্বস্ত অন্ধপ্রদেশে আবার নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবেশ করতে চলেছে। আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার রাত সাড়ে ১১ টা থেকে মঙ্গলবার ভোর ৪ টের মধ্যে ওঙ্গলের দক্ষিণে নেল্লোর ও নড়শাপুর এর মধ্যবর্তী দক্ষিণ অন্ধপ্রদেশূ
উপকূল অতিক্রম করতে পারে।
ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র শক্তিবৃদ্ধি পাওয়ায় সোমবার ওড়িশার ঝুঁকিপূর্ণ এলাকা গুলি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী জানিয়েছেন, দক্ষিণের জেলা গঞ্জাম, গজবতি রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরিতে উচ্চ সর্তকতা জারি করা হয়েছে, এবং ৩০০-র বেশি এনডিআরএফ, ওডিআরএএফ এবং ফায়ার সার্ভিসের দল আগে থেকেই মোতায়েন রাখা হয়েছে।
গজপতি এবং গঞ্জামের কিছু অংশে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।নতুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও বিধ্বংসী প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার স্বাভাবিক হতে শুরু করবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *