শুভেন্দুকে তোপ দেগে পুলিশকে ‘ওয়ার্নিং’ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের :পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী

YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট

Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 30 October, 2026 12:55 pm (IST)

কলকাতা: এবার কড়া সুরে আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশকে ! সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো পুলিশকে ‘ওয়ার্নিং’ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ,ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করব, সবাইকে ওয়ার্নিং দিচ্ছি। সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, সরকার পাল্টালে কেউ বাঁচাবে না। সেই সব পুলিশ অফিসারদের বলব, একটা নাম চিহ্নিত করে রাখা আছে। কার কী পরিণত হয় দেখবেন”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের আপ্তসহায়কের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, “আমার আপ্তসহায়ককে মিথ্যে মামলা দিয়ে প্রায় আড়াই মাসের বেশি তাঁকে কাস্টডিতে রাখা হয়েছে, দু’চারটে পুলিশ অফিসারকে দিয়ে.. তাঁদের বলা হয়েছে পুরস্কৃত করা হবে। যাঁরা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহলনে চলছেন আমি সেই পুলিশ অফিসারগুলোকে বলব, এক একটা নাম চিহ্নিত করে রাখা থাকল।”

অন্যদিকে ,অভিষেকের এই ‘ওয়ার্নিং’-এর পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘ ১৫ বছর সরকারে ছিল তাই ওদেরও তিন চারটে লোক থাকতে পারে ভিতরে।এর সোডিয়াম পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্ক যেতে চাইছেন যান আমরা এনওসি করে দেব। সব দেখছি আমরা।’

এদিন সরাসরি পশ্চিম মেদিনীপুরের এসপিকে নিশানা করে অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন ভাল ভাল পোস্টিং পাব মুখ্যমন্ত্রীকে খুশি করে, দু বছরে আপনাদের কী পরিণতি হয় আমিও দেখবো। আমিও এখানে থাকবো আপনারাও এখানে থাকবেন। কেউ ছাড় পাবেন না, কেউ রেয়াত পাবেন না।”
বলা বাহুল্য , বেশ কয়েকদিন পর আবার সরকার পক্ষ ও বিরোধীদের উত্তপ্ত মৌখিক তরযায় জমে উঠল রাজ্য রাজনীতি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *