YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 0, 2026 2:35 pm (IST)
উত্তর চব্বিশ পরগনা : মাত্র কয়েকমাস আগের ঘটনা !বারুইপুর বর্ষণ কাণ্ডে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছিল অভিযুক্ত ধর্ষক।এবার সেই ঘটনার পুনরাবৃত্তি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। রবিবার লক্ষ্মী পূজার দিন উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক প্রতিবেশীর বাড়ির পেছন থেকে এক কিশোরীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এক্ষেত্রে পরিবারের স্পষ্ট অভিযোগ ছিল, কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে। এই ঘটনার পরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ নির্যাতিতার এক আত্মীয় প্রহ্লাদ দাস নামে এক যুবককে গ্রেফতার করে।

এরপর সোমবার ভোররাতে অভিযুক্ত যুবককে সঙ্গে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করাতে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ দল। পুলিশের দাবি, পুনঃনির্মাণের সময় আচমকাই পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রহ্লাদ এবং পুলিশকে লক্ষ্য করে চালায় গুলিও। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে জখম হয় অভিযুক্ত যুবক। এনকাউন্টার হত প্রহ্লাদ দাসের শরীরে তিনটি গুলি লাগে। দুটো গুলি লাগে তার বুকে এবং একটি গুলি লাগে তার বাঁ পায়ের উরুতে। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ঘটনাস্থলে পুন:নির্মাণের জন্য নিয়ে গিয়েছিল পুলিশ। সেখানেও পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল অভিযুক্তের। এবার একই চিত্র উঠে এলো উওর ২৪ পরগনার গাইঘাটায়। পুলিশি এনকাউন্টারে খতম ধর্ষণ ও খুনে অভিযুক্ত যুবক।