YUGABIKSHON NEWS BUREAU REPORT : যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 21October , 2026 7:35 pm (IST)

কলকাতা : নবমী নিশি পেরিয়ে আজ দশমী। বাঙালির প্রাণের উৎসব ,শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সমাপ্তির বাদ্যি – ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’।হিন্দুশাস্ত্রমতে নিয়ম মেনে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর।মৃন্ময়ী মায়ের বিদায়ের আগে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ রবং সিঁদুরখেলা। গঙ্গার ঘাটে ঘাটে শুরু বিসর্জনের পালা। হাসি-কান্নায় মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। তবে এই বছর চোরবাগানে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, তার কারণে কলকাতা থেকে জেলায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
আজ বাবুঘাটে এসে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।এবছর দুর্গাপুজোয় চোরবাগান সর্বজনীনে যে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, কোনোরকম দুর্ঘটনা ছাড়াই যাতে সুস্থভাবে দেবীর বরণ এবং ভাসান সম্পন্ন হতে পারে, সেই কারণে কলকাতা থেকে জেলায় আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রতিমা নিরঞ্জনের জন্য এবার নিমতলায় ৯টা ট্রলি রাখা হয়েছে। বাবুঘাটে রাখা হয়েছে ১২ টা ট্রলি। ভাসানের ব্যবস্থাপনায় ৩০০ জন কুলিকে রাখা হয়েছে। সমস্ত ব্যবস্থা আজ নিজে খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। বিসর্জনের ঘাটে রয়েছে NDRF-এর টিম। প্রতিমা নিরঞ্জনের পরে সঙ্গে সঙ্গে যাতে কাঠামো সরিয়ে ফেলা হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলিতে লাগানো হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম।এদিন বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরে, জলপথেও ঘাটগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু ঘাটে নয়, জলপথেও টহল দেবে নিরাপত্তারক্ষীরা।