নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস :আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে-কিভাবে হঠাৎই লাগল আগুন !

মুর্শিদাবাদ : শনিবার দুপুরে সামশেরগঞ্জে নিজের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।পরিবার সূত্রে খবর , তাঁর শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে। প্রথমে তাঁকে ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিধায়কের প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে হঠাৎই তাঁর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিন্তু, তাঁর বাড়িতে কীভাবে আগুন লাগল তা নিয়ে কোনও তথ্য কেউ দিতে পারেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে তৃণমূলকে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত করেছিলেন বায়রন। তবে জয়ের পরপরই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস।স্রোতের বিপরীতে কঠিন সাঁতার কেটে সাগরদিঘি আসনে এ বার ৩৪,২৬০ ভোটে বিজেপি প্রার্থী তাপসকুমার চক্রবর্তীকে হারিয়ে জয়ী হয়েছেন বাইরন বিশ্বাস।

যখন রাজ্যের অধিকাংশ আসনে তৃণমূলের বিরুদ্ধে হাওয়া বয়েছে, তখন মুর্শিদাবাদের এই কেন্দ্রে জয়ী হয়ে সকলের নজর কেড়েছেন তিনি। জেতার পর তিনি ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরের দিকে চলে আসেন।
এই সম্পর্কিত সাম্প্রতিক বিস্তারিত খবর পেতে রিফ্রেশ করতে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *