ধেয়ে আসছে রাক্ষুসে ঘুর্নিঝড় আকভান,ভয়ঙ্কর গতিতে হতে পারে ল্যান্ডফল ! কোন কোন  জেলায়  হাই অ্যালার্ট ?

কলকাতা : বিরল ঘটনা বটে !অর্ণব ,মুরাসু ,আকভান – না কোনো মানুষের নাম নয়।  এক মাসের মধ্যে তিন তিনটি ঘূর্ণিঝড়ের রক্তচক্ষুর সামনে ভারতীয় উপকূল। শীতের আগে এমন পরপর ঘূর্ণিঝড়ের ত্রিফলা বিরল বৈকি। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নয়া বিপদ আকভান ।ল্যান্ডফলের এখন ল্যান্ডফলের আতঙ্কে দিনগুনছে উপকূলের জেলাগুলি।

মুরাসুও  রীতিমতো বড় ধাক্কা দিয়েছিল ওড়িশা ও অন্ধ্র উপকূলে। এবারও সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় রীতিমত সতর্ক  ওড়িশা প্রশাসন।  রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে ৭৪টি বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকারী দল। পাশাপাশি বিপদসংকুল এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের  নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।  পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

উল্লেখ্য ,মাত্র তিন সপ্তাহের মধ্যে তৈরি হয়েছে তিন-তিনটি ঘূর্ণিঝড় ।আকভান এই মরশুমে তৃতীয় ঘূর্ণিঝড়।এদিকে বঙ্গোপসাগরে পরপর ঘূর্ণিঝড়ে  উদ্বেগ বাড়ছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। আকভান এই মরশুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া তৃতীয় ঘূর্ণিঝড়।   এর আগে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আগেভাগে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

ভারতীয় আবহাওয়া দফতরের  পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ নভেম্বরের সকালে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব অন্ধ্রপ্রদেশে বেশি পড়ার সম্ভাবনা থাকলেও ওড়িশার দক্ষিণাঞ্চলেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরি জেলাকে বিশেষভাবে নজরদারিতে রাখা হয়েছে। এই জেলাগুলির ভূমিধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণশিবির খোলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ৬০টি ODRAF এবং ১৪টি NDRF দল প্রস্তুত রাখা হয়েছে।  সেখানে প্রয়োজনীয় খাবার, পানীয় জল ও অন্যান্য পরিষেবার ব্যবস্থা রাখার নির্দেশও  দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রে না যাওয়ার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *