এবার শ্রীঘরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ! তোলাবাজির ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে সব্যসাচী

কলকাতা : বাংলায় সরকারের পালাবদলের পর দুর্নীতি ,তোলাবাজি ,যৌন নির্যাতন ইত্যাদি অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতার
এখন প্রায় প্রতিদিনের ঘটনা।প্রতিদিনই খবরের শিরোনামে তাঁরা ! এবার পুলিশের জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।তাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ।

সোমবার রাতে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার সব্যসাচী ।পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়কের থানায় FIR দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী। সব্যসাচীর বিরুদ্ধে তিনি খুনের হুমকি, তোলাবাজির অভিযোগ আনেন ।অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়।প্রসঙ্গত , ভোটে ভরাডুবির পরে তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।রি তালিকায় রয়েছে ফলতার ত্রাস জাহাঙ্গীর খান , প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ,১০১ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত , প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *