যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,১৪ মে:
পূর্বের মমতা বন্দোপাধ্যায়ের সরকারের আমলে দুর্নীতি, স্বজনপোষণ ,ব্যান কালচার ইত্যাদিতে বাংলার দীর্ঘ ঐতিহ্যপূর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রির নাভিশ্বাস উঠে গেছিল। বহু নামি দামি শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ানরা কাজের সুযোগ ও পরিবেশ পাচ্ছিলেন না। কিছু রাজনৈতিক নেতার অনভিপ্রেত হস্তক্ষেপ ও ছড়ি ঘোড়ানো নিয়ে বিক্ষুব্ধ ছিলেন বহু শিল্পি এবং কলাকুশলীরা। পূর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কার্যত জেগে ঘুমাচ্ছিলেন টালিগঞ্জ ষ্টুডিও পাড়া ইস্যুতে।শুভেন্দু অধিকারি পরিচালিত বিজেপি সরকার গঠন হওয়ার কম বেশি ৭২ ঘন্টার মধ্যেই বুধবার টালিউডের অস্থিরতা নিয়ে আলোচনা করা হয় নবান্নে।

নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন বিধায়ককেও এই গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে ডেকেছিলেন। যাদের মধ্যে ছিলেন রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ, , হিরন চট্টোপাধ্যায়দের,স্বপন দাশগুপ্ত। মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য এই তিনটি দফতর নিয়ে আলোচনা হয়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়েও কথা হয়। টলিউডের বিভিন্ন ইউনিয়ন নিয়ে কলাকুশলীদের বিভিন্ন বক্তব্যও আলোচনায় উঠে আসে। সেই বৈঠকে টলি পাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে চার বিধায়ককে। টালিগঞ্জের স্টুডিও পাড়ার দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।
টালিউডে যারা পদ আঁকড়ে বসে আছে তাদের নিয়ে কী ভাবে ব্যবস্থা নেওয়া যায়, কী ভাবে দুর্নীতি মুক্ত করা যায়, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন। শুভেন্দু এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে উদ্দেশ করে বলেন, “টালিগঞ্জের সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে”।
টালিগঞ্জে শিল্প এবং সংস্কৃতির পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। এর আগে একাধিক নেতার বিরুদ্ধে টলিউডের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এর জেরে বহু শিল্পী এবং কলাকুশলী ও টেকনিসিয়ানরারা বিক্ষুব্ধ ছিলেন।টলিউডকে দুর্নীতিমুক্ত করে আবার সুস্থ কাজের পরিবেশ এবং সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার ব্যবস্থা ফিরিয়ে আনতে যে মরিয়া বর্তমান সরকার তা বলার অপেক্ষা রাখে না ।