YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 14 August, 2026 2:35 am (IST)

কলকাতা : রাত পোহালেই ১৫ অগাস্ট ! বিভিন্ন উপায়ে ও উপাচারে গোটা দেশ গর্বের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠবে।।’হর ঘর তিরঙ্গা’ ধ্বনিতে তেরঙা পতাকায় ছেয়ে যাবে ভারত। আপামর গর্বিত ভারতবাসী যখন এই মহান গৌরবময় দিনে আনন্দে মেতে উঠবে, তখন পশ্চিমবঙ্গের একটা অংশে কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হবে না এই দিনটিতে।গোটা ভারত ১৫ অগাস্ট দীর্ঘ আকাঙ্খিত স্বাধীনতার স্বাদ পেলেও ঘটনাবশত এই অঞ্চল তখনও ছিল পরাধীনতার অন্ধকারে ! শুনতে ভীষণ অবাক লাগলেও এটাই বাস্তব সত্যি।ওই জায়গাগুলিতে স্বাধীনতা দিবসের পতাকা উড়বে ১৮ অগাস্ট।
নদিয়া ও মালদা জেলার কিছু অংশে ১৮ অগাস্ট স্বাধীনতা দিবসভারতের স্বাধীনতার মহান ও গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে দেশভাগের বেদনাও। তারই ফলস্বরূপ এই অবাক করা ঘটনা বৈকি ! পশ্চিমবঙ্গের নদিয়া ও মালদা জেলার কিছু অংশে ১৮ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। ইতিহাস ঘটলে উঠে আসে যে ১৫ নয় , ওই এলাকাগুলি ১৯৪৭ সালের ১৮ অগাস্টেই স্বাধীনতার স্বাদ পেয়েছিল। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট গোটা দেশ স্বাধীন হলেও মালদা, নদিয়ার কিছু অংশ তখনও ছিল পূর্ব পাকিস্তানের অন্তর্গত।
কেন ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন?
১৯৪৭ সালে ভারত যখন স্বাধীন হল, তার আগে দেশভাগ ঘটেছে। ভারত ও পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র। দুই দেশের সীমান্ত তৈরি করছিল বাউন্ডারি কমিশন। সেই কমিশনের প্রধান ছিলেন ব্রিটিশ আইনজীবী সাইরিল ডক্লিফ। সীমান্ত নির্দিষ্ট করার কাজ তখনও চলছে। নদিয়া ও মালদা জেলার কিছু অংশ ১৫ অগাস্টের পরেও পূর্ব পাকিস্তানের মধ্যেই ছিল যা পরবর্তীকালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়। ওই এলাকাগুলিতে হিন্দু জনসংখ্যাই ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে কোন দেশের নাগরিক হিসেবে তাঁদের পরিচয় হবে এবং ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা ।
স্থানীয় বাসিন্দারা ডক্লিফ লাইনের তীব্র বিরোধিতায় সরব হন। নদিয়ার প্রভাবশালী পরিবার,রাজনৈতিক নেতারা সাফ জানিয়ে দেন, তাঁরা পূর্ব পাকিস্তানের মধ্যে থাকতে রাজি নন। ভারতেই অন্তর্ভূক্ত করতে হবে। এরপর সীমান্ত ফের সংশোধন করে ১৯৪৭ সালের ১৭ অগাস্ট চূড়ান্ত সীমানা তৈরি করেন ডক্লিফ।সারা দেশ স্বাধীনতা ভোগ করলেও সেই দিন পর্যন্তও ওই সব এলাকায় পাকিস্তানের পতাকা উড়ছিল।অবশেষে ওই অঞ্চলের মানুষজন ১৮ অগাস্ট পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের তেরঙা পতাকা উত্তোলন করেন।
সেই থেকেই ওই দুই জেলার কিছু এলাকায় ১৮ অগাস্ট পালন করা হয় স্বাধীনতা দিবস। ১৮ অগাস্ট তাঁদের দেশভাগের পরের সেই অনিশ্চয়তা ও প্রতিবাদের সময়কেও মনে করিয়ে দেয় বৈকি ! LPG e-KYC Deadline: গ্যাসের ই-কেওয়াইসি করার সময়সীমা কি বাড়ল ? নতুন ডেডলাইন কবে ?