যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,১২ মে :রাজ্যে সরকারের পালাবদল হতেই বড় খবর শিক্ষা দপ্তরে।পদত্যাগ করলেন তৃণমূল জামানায় নিয়োগ হওয়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গত ৮ এপ্রিল শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিকের ফলাফল। আগামী ১৪ এপ্রিল, বৃহস্পতিবার হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ ।

এই আবহেই রামানুজ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। গতকালই স্কুল শিক্ষা দপ্তরের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ছিলেন তাঁরা।২০২২ সালের ১১ জানুয়ারি এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে এসএসসির প্রবল চাপের সময় কমিশনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল । দীর্ঘ আইনি জট আন্দোলন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই কমিশনকে নতুনভাবে গুছিয়ে তোলার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। তাঁর নেতৃত্বেই ২০২৫ সালে নবম-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। বহুদিন আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের চালু হওয়ায় একাংশ চাকরি প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে ছিল।
হঠাৎই সরকার বদলের সঙ্গে সঙ্গেই এই পদত্যাগ কেন ? ব্যক্তিগত কারণ নাকি গুরুতর কারণে প্রশাসনিক কোনও সিদ্ধান্ত ! এই খবর প্রকাশিত হওয়ার সময় প্রত্যন্ত কোনো স্পষ্ট আভাস মেলে নি।তবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে।