যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,২১ এপ্রিল :
ভোটমুখী বাংলায় সোমবার থেকে হঠাৎই বন্ধ হয়ে গেল মদের দোকান।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণত ভোটের দিনের ৪৮ ঘন্টা আগে মদের দোকান ও পানশালাগুলি পুরোপুরি ঝাঁপ বন্ধ থাকে।কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্র ২০ এপ্রিল, সোমবার বেলা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান এবং পানশালা।রাজ্যে আগামী ২৩ তারিখ প্রথম দফায় ১৫২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে।সেই অনুযায়ী উত্তরবঙ্গে যদি রবিবার রাত থেকেই বিভিন্ন বার ও মদের দোকান বন্ধ করা হয়।

তবে যে যে জেলায় দ্বিতীয় দফায় ভোট রয়েছে, এ বারই প্রথম নজিরবিহীন ভাবে সেখানেও একই নির্দেশ কার্যকর হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট থাকা এলাকাগুলিতেও প্রথম দফার ভোটের জন্য ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে মদের দোকান ও পানশালা।হঠাৎ করে মদের দোকান ও পানশালা বন্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন সুরাপ্রেমীরা। অনেকেই দোকানে বা বারে গিয়ে মুখ ভার করে ফিরে এসেছেন !
দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল ভোট রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে। এই জায়গাগুলিতে ২০ এপ্রিল বেলা থেকে বন্ধ করা হয়েছে মদের দোকান ও বার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দ্বিতীয় দফায় ভোট থাকা সব জেলার প্রশাসন পৃথক ভাবে অর্ডার জারি করে বন্ধ রাখতে বলা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, প্রথম দফার ভোটের জন্য ২০-২৩ এপ্রিল সারা দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। দ্বিতীয় দফার ভোটের জন্য ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হবে। এছাড়া ভোট গণনার দিন ৪ মে সারাদিন বন্ধ রাখতে হবে মদের দোকান ও বার।
এর ফলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, ২০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত টানা বন্ধ থাকছে মদের দোকান।মাঝে একদিন ২৪ এপ্রিল খুলছে মদের দোকান ও পানশালা। বিজ্ঞপ্তি অনুযায়ী পরের দিন সন্ধ্যে ৬ তা সুরাপ্রেমীরা সুযোগ পাচ্ছেন এই তীব্র গরমে তাদের পছন্দের পানীয়তে গলা ভেজাবার ! ফলে মদের দোকান ও পানশালাগুলিতে যে ভিড় উপছে পড়তে চলেছে মাঝের ১ দিন তা বলার অপেক্ষা রাখে না !