হঠাৎ খাঁচা খুলে অগ্নিমিত্রা উড়িয়ে দিলেন একের পর এক পাখি : ‘বললেন আমি কি ঘাসে মুখ দিয়ে চলি ?’,ঘটনাটা কি !

YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট

Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 18 August, 2026 2:15 pm (IST)

কলকাতা : রাজ্যে পালা বদলের পরে থেকেই প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে ইতিবাচক পরিবর্তন। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় পরিদর্শনে বেরিয়ে বেআইনি দখলদারি উচ্ছেদ নিয়ে কড়া নির্দেশ দিচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের সময় রাস্তাঘাট নোংরা হতে দেখা গেলে ফুটপাতের ব্যবসায়ীদের তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি পুরো ফুটপাথ জুড়ে দোকান নিয়ে বসা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।এবার রবিবার বেআইনিভাবে আটকে রাখা এক পাখি বিক্রেতাকে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। গতকাল ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়েছিলেন পুরমন্ত্রী। সেখানে গিয়ে ফুটপাতের বিরাট অংশ দখল করে থাকা ব্যবসায়ীদের ফুটপাতের জায়গা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি সেই সময় তাঁর নজরে পড়ে এক বেআইনি পাখি ব্যবসায়ী । তাঁকেও রীতিমতো ধমক দিয়েছেন পুরমন্ত্রী।

প্রসঙ্গত,অগ্নিমিত্রা যখন পাখি গুলিকে ছেড়ে দিতে শুরু করেন তখন বিক্রেতা জানান, “আমি এদের পুষি পরে ছেড়ে দেব।” পাল্টা হিসেবে মন্ত্রী বলেন, “তুমি তো কাটার জন্য এনেছ।” এরপর বিক্রেতা জানান, “না দিদি পুষি।” তৎক্ষণাৎ মন্ত্রী বলেন, “তুমি পোষো? কি ভেবেছ ঘাসে মুখ দিয়ে চলি?” এরপর এক পুলিশ কর্মীকে খাঁচার পাখিকে মুক্ত করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, “ভিতরে তিনটে পাখি আছে বাইরে ছেড়ে দিন ওদের।” “এবার পাখি ছাড়লাম পরের বার তোমায় থানায় ধরে নিয়ে যাব।” বলে কড়া ভাষায় হুশিয়ারি দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *