১৫ অগাস্ট উপলক্ষে গাড়ি-বাইকে জাতীয় পতাকা লাগিয়েছেন ? কি সাইজের পতাকা ?পড়তে পারেন আইনি সমস্যায় ! অবশ্যই জেনে রাখুন নিয়ম

কলকাতা : রাত পোহালেই ১৫ অগাস্ট ।প্রত্যেক ভারতবাসীর মহা গর্বের ৮০ তম স্বাধীনতা দিবস।স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনেকেই তাদের শখের চার চাকা গাড়ি এবং বইকে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়ান।কিন্তু জানেন কি ? যে কোনও ভারতীয় নাগরিক চাইলেই কি গাড়ি বা বাইকে তেরঙা লাগাতে পারেন ? প্রকৃত ঘটনা হল ভারতীয় নাগরিক হলেই কেউ গাড়ি বা বাইকে জাতীয় পতাকা লাগাতে পারেন না। অনেকেই জানেন না, এমন কাজ আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড-এর অবমাননা।ন্যাশনাল ফ্ল্যাগ কোড সম্পর্কে অনেকেই অবগত নন।আইনত দিক থেকে দেখলে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনর অ্যাক্ট 1971 এর ধারা 3.23 অনুযায়ী, যে কোনও প্রাইভেট গাড়ির টপ, সাইড বা ব্যাক পজিশনে জাতীয় পতাকা লাগানো যায় না।ট্রেন ও বোটের ক্ষেত্রেও নিয়মটা একই।

দেশের নাগরিক জাতীয় পতাকা নিজের হাতে রাখতে পারবেন। কিন্তু পতাকা আইনত কখনওই ব্যক্তিগত গাড়িতে লাগানো যায় না। এমনটা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।ভারতীয় পতাকার অবমাননায় ৩ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাই কোর্টের বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, লোকসভা ও রাজ্যসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিধানসভা ও কাউন্সিলের স্পিকার-এর গাড়িতে জাতীয় পতাকা থাকে।

শুধু তাই নয়।আইনে বলা আছে পতাকার আকার সম্পর্কেও ! ভিভিআইপি বিমান হলে পতাকার সাইজ হবে- 450 × 300 মিলিমিটার, গাড়ির জন্য পতাকা হতে হবে- 225 × 150 মিলিমিটারের। কোনও টেবিলের উপর থাকা জাতীয় পতাকার সাইজ হবে 150 × 100 মিলিমিটার।
সাধতন মানুষ জাতীয় পতাকা নিয়ে এইসকল নিয়ম বিধি যে জানেন না সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বললেই চলে।!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *