YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 20, 2026 12:35 pm (IST)
কলকাতা: বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। একদিনের ব্যবধানে অনেকটাই কমল সোনার দাম। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দরেও বড় পতন দেখা গিয়েছে। একইসঙ্গে দাম কমেছে রুপোরও। ফলে গয়না কেনার পরিকল্পনা থাকলে আজকের দর আপনার নজরে রাখা জরুরি।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত ২০ নভেম্বর ২০২৬ সকালের সূচক অনুযায়ী,আগের দিনের তুলনায় ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য গ্রামপ্রতি ৬৫০ টাকা কমেছে। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম কমেছে গ্রামপ্রতি ৬৮৮ টাকা। ২০ নভেম্বর ২২ ক্যারেট (৯১৬) সোনার প্রতি গ্রামের বিক্রির দর ১১,৬৮৫ টাকা। ২৪ ক্যারেট বা ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দামও কমে গ্রামপ্রতি ১২,২৯৮ টাকা হয়েছে। আগের দিন এই দাম ছিল ১২,৯৮৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দামও একদিনে ৫৪০ টাকা কমে গ্রাম প্রতি ১০,১৩০ টাকা থেকে ৯,৫৯০ টাকা হয়েছে।
শুধু সোনা নয়, রুপোর দামেও বড় পতন হয়েছে। একদিনে কেজি প্রতি রুপোর দাম কমেছে ৯,৪৮০ টাকা। ২০ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১,৫২,৯৫৬ টাকা। ।
তবে গয়না কেনার আগে মাথায় রাখতে এই সোনার দামের সঙ্গে ৩ শতাংশ GST, মজুরি, পাথরের দাম ও অন্যান্য খরচ যোগ হবে ।