এবার গ্রেফতার হতে পারেন অভিষেক? সেই আশংকায় কি মমতার এই বড় সিদ্ধান্ত ! নাকি অন্য কারণ !

কলকাতা: ভোট পরবর্তী বিগত বেশ কয়েকদিন ধরেই ঘরে বাইরে বেশ বিব্রত ও বিপাকে তৃণমূলের যুবরাজ অভিষেককে বন্দোপাধ্যায় !কলকাতা পুরসভা থেকে শুরু করে সিআইডি এবং ইডির লাগারার তার বাড়িতে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে হানা এবং তারপরেই সখহীনচব্বিশ পরগনার সোনারপুরে গিয়ে প্রবল জনরোষে শারীরিক নিগ্রহ ও পচাঁদিম ও জুতোর যুগলবন্দী আক্রমণ! যেন ঝড় বই যাচ্ছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেকের উপর দিয়ে বৈকি ! তৃণমূল দলটাও কার্যত ভেঙেচুরে একাকার হয়ে অস্বিত্বের সংকটে ভুগছে ! দোলে কাঁপাতলেই শোনা যাচ্ছে দলের অধিকাংশ বিধায়ক কাউন্সিলর থেকে পাড়ার নেতারা মমতাকে নেত্রী মানতে রাজি, কিন্তু অভিষেককে কোনোমতেই নয়।অনেকেই সরাসরি বলে দিচ্ছেন, ‘অভিষেকের জন্যই দলের এই পতন !’

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কানে যে এই বার্তা যাই নি তা কোনোমতেই বিশ্বাসযোগ্য নয় । কিন্তু অতি সম্প্রতি নতুন করে পদবিন্যাসের ক্ষেত্রে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দলের এই চরম সংকটেও দলীয় পদে রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ! তবে অভিষেকের ক্ষমতা খর্ব হল। এখানেই থাকছে খটকা এবং সেই কারণে বাড়ছে জল্পনা।

অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদক পদে রাখলেও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে দলের দুই বর্ষীয়ান সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ভরাডুবির দায় অভিষেকের। আরও দুজনকে দায়িত্ব দিয়ে সেটাই সম্ভবত বুঝিয়ে দিলেন মমতা। আবার ওয়াকিবহাল মহলের কেউ বলছেন এর পিছনে থাকতে পারে অন্য কোনও কারণও ! অভিষেকের গ্রেফতারির আশঙ্কাতেই এই সিদ্ধান্ত তৃণমূলের সর্বময় নেত্রীর ! তৃণমূলের অন্দরে জোর গুঞ্জন যেভাবে বিভিন্ন মামলায় ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে অভিষেককে, তাতে গ্রেফতারও হতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। পালাবদলের পর অভিষেকের বাড়ির নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় নোটিস এসেছে কলকাতা পুরনিগমের তরফে। যদিও দুটি বাড়ির একটিও অভিষেকের নামে নেই।তবে আশঙ্কা বেড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতায়। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বাড়িতে নোটিস দিয়ে যায় ইডি। তারপরই আশঙ্কা বেড়েছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, কয়লা পাচার-কাণ্ডে নাম জড়ানোয় এর আগে একাধিকবার ইডি দফতরে হাজিরা দিতে হয়েছিল তাঁকে।

গ্রেফতারির আশঙ্কা থেকেই কি পার্টির তরফে ডেরেক ও দোলাকে দায়িত্ব আগে থেকেই বণ্টন করে দেওয়া হল? দলের অন্দরে-বাহিরে কান পাতলেই কিন্তু এহেন চর্চা শোনা যাচ্ছে বৈকি ! বাকিটা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *