- Report by : Tista Mondal
- Published by : Laboni De
- যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:June 05, 2026,10.05 PM, IST
কলকাতা: দুদিন ধরে এনআইএর সঙ্গে তিনি লুকোচুরি খেলছিলেন ! পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ! বার বার অবস্থান বদল করছিলেন ! অবশেষে খেলা শেষ ! সোনারপুরের কামালগাজি থেকে এনআইএ-এর হাতে গ্রেফতার ভাঙড়ের ত্রাস শওকত মোল্লা।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ভোটের

আগে ভাঙরের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁকে গ্রেফতার করে ।বৃহস্পতিবার ভোরেই এনআইএ আধিকারিকরা শওকতের জীবনতলায় বাড়িতে পৌঁছলে দেখতে পান তালা ঝুলছে বাড়িতে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এরপর দিনভর চলে টানটান ,রোমহর্ষক নাটক। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তিনি গ্রেফতার হলেন।বৃহস্পতিবার এনআইএ আধিকারিকরা তাঁর ছেলের সঙ্গেও কথা বলেন।তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাঁর ক্যাফেতে চলে তল্লাশি,গোটা এলাকায় চলে চিরুনি চল্লাশি । কিন্তু শওকতের টিকিটিও খুঁজে পাওয়া যায় নি , ছিলেন অধরাই ।
বৃহস্পতিবার রাতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্র খবর পেয়েছিল রটে যায় যে,শওকত সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষছেন বলে । তবে তল্লাশি অভিযানের পর অবশেষে তাঁকে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।যদিও শওকতের মেয়ে শাবানা এবং স্ত্রী দাবি করেছেন, ‘শওকত মোল্লা আত্মসমর্পণ করেছে।’