যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
● Report by : Tista Mondal
● Graphix : Laboni De
● Digital Arrangement : IJMC
কলকাতা,২৪মে : এবার কলকাতা পুরসভা নিয়ে গুরুতর অভিযোগ সামনে এল ! পুরসভা থেকে নথি সরানো হচ্ছে বলে অভিযোগ।একদিকে যখন বেআইনি নির্মাণগুলি ভাঙা হচ্ছে, পুরসভা থেকে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে ,সেই আবহেই এবার গুরুতর অভিযোগ বিজেপি নেতা , ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের।

সন্তোষ আশঙ্কা করছেন যে ট্রেজারি বিল্ডিং-এর জড়ো করে রাখা বস্তাবন্দি নথি রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হতে পারে ।এর নেপথ্যে তৃণমূলের হাত, এমনটাই মনে করছেন সন্তোষ।ইতিমধ্যেই বিজেপি নেতার আশঙ্কাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ইতিমধ্যেই পুরসভার সচিবের কাছে কাছে অভিযোগ মৌখিক অভিযোগ করেছেন তিনি। রাতের নিরাপত্তা আরও বাড়ানো হোক, এই দাবিও জানিয়েছে। পুর সচিব কিশোর কুমার বিশ্বাসকে নিয়ে পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ে হানাও দেন বিজেপি কাউন্সিলর। তাঁর দাবি, পুরসভার কর্মী ও আধিকারিকদের থেকে তিনি স্পষ্ট বার্তা পেয়েছেন যে তৃণমূল জমানায় যে সব অবৈধ কাজকর্ম হয়েছে তার ফাইল প্রতিটি রাতে পাচার হয়ে যাচ্ছে তৃণমূলের ইন্ধনে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই প্রায় অচলাবস্থা কলকাতা পুরসভার।একের পর এক পুরসভা থেকে কার্যত পালিয়ে যাচ্ছেন তৃণমূল কাউন্সিলররা।দিকে দিকে পদত্যাগের হিড়িক পরে গেছে।সম্প্রতি আবার পূর্ব ঘোষিত অধিবেশন বাতিল ঘিরে পুর কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল। এরইমধ্যে এবার সন্তোষ পাঠকের অভিযোগ ঘিরে শোরগোল। সন্তোষ পাঠক বলছেন,” …. আগে ওরা নবান্ন থেকে সব সরাতে চেয়েছিল। কিন্তু ওখানে তো সিআরপিএফ ছিল। এখানে তো নেই। ভোটের আগে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তো ২০০-৩০০ প্ল্যান বেরিয়েছে নিয়ন বহির্ভূতভাবে। হতে পারে এখন সেগুলি সরানোর চেষ্টা হচ্ছে।”
Follow us