Presented by : যুগবীক্ষণ বিনোদনে বাংলা ওয়েব ডেস্ক
কলকাতা : বাংলার রিয়ালিটি শোয়ের জগতে জনপ্রিয়তমর তালিকায় অবশ্যই উপরে থাকবে দিদি নম্বর ১।এই শোয়ের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শোয়ের সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি ও জনপ্রিয়তা ৷এমনকি তাঁকে সকলেই দিদি নম্বর ওয়ান বলেই ডাকেন ! রচনা এই শোয়ের দ্বিতীয় বর্ষ অর্থাৎ ২০১১ সাল থেকে দীর্ঘ ১৫ বছর সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন !

মাঝে ক্ষনিকের জন্য বাংলা ছবির জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায় সহ আরো দু একজনকে দেখা গিয়েছে। কিন্তু জনপ্রিয়তার বিচারে শো হিট করার তাগিদে কর্তৃপক্ষ আবার রোচনাকেই ফিরিয়ে আন্তে বাধ্য হয়েছেন বৈকি ! তবে এবার তাঁকে এই শোয়ে দেখা যাচ্ছে না৷ কেন? এবার কী তাহলে রচনা সরে যাচ্ছেন হোস্টের পদ থেকে ? দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার পদ কি ছাড়ছেন অভিনেত্রী?
দিদি নম্বর ওয়ান মহিলাদের শো হিসেবে খুবই বিখ্যাত৷ শুধু নানা মজার খেলা নয়, এখানে মেলে প্রচুর উপহার যা গৃহস্থালির জন্য প্রয়োজনীয় ৷ ফলে সাধারণের জন্য এই শো অত্যন্ত পছন্দের৷দর্শদের এই অফুরান ভালোবাসা এবং শোয়ের দুর্দান্ত জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই রচনার দুর্দান্ত সাবলীল সঞ্চালনা ! কিন্তু সেই রচনাকেই আর দেখা যাচ্ছে না শোয়ে। তাহলে কি আবার কর্পোরেট কায়দায় পরিবর্তন ?
বর্তমানে দেখা যাচ্ছে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করছেন ছোটপর্দায় জনপ্রিয় জুটি শ্বেতা ও রুবেল ৷ এবার ফলে প্রশ্ন জাগছে, তবে কি এবার থেকে তাঁরাই হবেন এই শোয়ের হোস্ট?এরই মধ্যে দেখা গিয়েছে কয়েকটি শোয়ের প্রোমো৷ যেখানে রুবেলের হাত ধরে শ্বেতাকে নাচতে দেখা গিয়েছে৷ তাঁরাই এখন দিদি-র মঞ্চে সকলের সঙ্গে জমিয়ে দিচ্ছেন ৷
তবে যাঁরা রচনার ডাই হার্ড ফ্যান, তাঁরা চিন্তা করবেন না ! কারণ রচনা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন এই শোয়ের হোস্ট৷কিন্তু বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন৷ ফলে ৯টি এপিসোডের দায়িত্ব গিয়েছে শ্বেতা-রুবেলের কাছে৷সূত্রের খবর ,এরপর আবার স্বমহিমায় ফিরে আসবেন বাংলার ঘরে ঘরে দিদি নম্বর ওয়ানের সবথেকে প্রিয় দিদি রচনা৷ তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে বৈকি !